Tag Archives: কুমিল্লায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

কুমিল্লায় বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ ভারতীয় নাগরিক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ মোঃ মিজানুর রহমান নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর ২টায় কুমিল্লার লক্ষীপুর এলাকার সীমান্ত অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ মিজানুর রহমান ত্রিপুরা রাজ্যের সিপাহীজ্বলা জেলার সোনামুড়া উপজেলার তারাপুকুর গ্রামের মোঃ ইসমাইল মিয়ার ছেলে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অতিরিক্ত পরিচালক মোঃ ইকবাল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুমিল্লায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শংকরপুর এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শংকরপুরে অভিযান পরিচালনাকালে ৮ হাজার ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মিস্ত্রীপাড়ার গোপাল চন্দ্র ঘোষের ছেলে সুজন চন্দ্র ঘোষ (২৬)।

এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব।