রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পরিবারের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৭
news-image

 

মোঃ বেলাল হোসাইনঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পিতা-মাতার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মীম আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী।

বুধবার (৯ আগষ্ট) গভীররাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রীর মৃত্যু হয়।

নিহত মীম উপজেলার কাশীনগর ইউনিয়নের হিলালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মোস্তফা কামাল ও নাছরিন সুলতানার মেয়ে এবং কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে অভিমান করে মীম আক্তার বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বুধবার সকালে পাশ্ববর্তী বসন্তপুর গ্রামে মীমের নানার বাড়ি এলাকায় নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি বিভাগে কর্মরত নেকবর হোসেন জানান, মীম নামের একটি মেয়ে গতকাল ভর্তি হয়েছিল।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে দেখি।