Tag Archives: চট্টগ্রাম

ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাত রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে,শুক্রবার মধ্য রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলেন, ৮৪ নম্বর ক্লাস্টারের এরশাদ উল্লাহ (৩২) খোদেজা বেগম (২৮) মো.শাহেদ (১০) রোসমিন আক্তার (১৫) মো. হাসান সেতারা বেগম (২৭) মো. তোফায়েল (৯ মাস)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে আসে বলে জানায়। পরে বিষয়টি চর জব্বার থানায় জানানো হয়। পুলিশ তাদের শনিবার সকাল ৯টার দিকে আটক করে থানায় নিয়ে যায়।

এসপি আরও বলেন, শুক্রবার রাত ৩টার দিকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা জাহাজিয়া চর এলাকার দালাল মো. ইসহাক, মো.আনোয়ার, মো.আয়াত উল্লাহদের সহায়তায় ভাসানচর হতে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজারে আসলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

স্বাস্থ্যবিধি না মানায় পতেঙ্গা সৈকতে ৩০ জনকে জরিমানা ও মাস্ক বিতরণ

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে বন্দর নগরীর পতেঙ্গা সৈকত এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

শনিবার (২০ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনে উপচেপড়া ভিড় হচ্ছে। করোনার সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিনই বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (শনিবার) তিন ম্যাজিস্ট্রেট অভিযানে নামেন। এ সময় মাস্ক না পরায় ৩০ জনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রায় হাজারখানেক মাস্কও বিতরণ করা হয়।

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘আজ থেকে মাইকিং করে পতেঙ্গা বিচসহ বিনোদনকেন্দ্রগুলোতে মানুষকে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। আবার মাস্ক পরার বিষয়েও সবাইকে উৎসাহিত করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল জহিরুল ইসলাম।

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৪ বছর। এক ছেলে, এক কন্যা সন্তানের জনক কনস্টেবল জহিরুলের বাড়ি লক্ষীপুর জেলায়।

গত ৬ ডিসেম্বর কনস্টেবল জহিরুলের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে জহিরুলকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ৬ জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন।

দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে কনস্টেবল জহিরুলের মরদেহ কোভিড প্রটোকল মেনে লক্ষীপুর পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান এডিসি মঈনুল।

১৯৯৬ সালে কনস্টবেল জহিরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল রায়হান স্টোরের সামনে থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মোঃ মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

মোটরসাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় দুই বন্ধু নিহত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।

দুই বন্ধু শুক্রবার রাতে ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মেদ পাটোয়ারীর ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পাশ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম শরফুদ্দীন।

জানা গেছে, শুক্রবার রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রীজের নিচ থেকে ২ জনের মরদেহ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

এব্যাপারে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এএসআই মো: আহসান হাবিব বলেন, স্থানীয় লোকজনের মারফত খবর পেয়ে শনিবার সকালে এয়াছিন ও রুবেল নামের ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশেই প্রতি কি.মি. রাস্তা নির্মাণ খরচ সর্বোচ্চ

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত শহর রক্ষা বাঁধের উপর ১৫ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোড নির্মাণ প্রকল্পটি ২০১৩ সালে একনেকে অনুমোদনের পর ২০১৬ সালে কাজ শুরু হয়। ২০১১ সালে সিডিএ’র হাতে নেয়া ৮৫৬ কোটির প্রকল্প তখনই একদফা সংশোধিত হয়ে দাড়ায় ১ হাজার ৪৯৬ কোটি টাকা। ২০১৬ সালে কাজ শুরুর পর ২০১৮ সালে ব্যয় বাড়িয়ে করা হয় ২ হাজার ৪২৬ কোটি টাকা। মেয়াদ বাড়ে ২০১৯ এর জুন পর্যন্ত। কিন্তু চলতি বছরও কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ছে আরও একদফা।

একইরকম অবস্থা কক্সবাজার বিমানবন্দরের ২০০৯ সালে হাতে নেয়া প্রকল্প এখনো শেষ হয়নি, কিন্তু ব্যয় ৩০২ কোটি থেকে ৬ দফায় বেড়ে হয়েছে ২ হাজার ১৫ কোটিতে। এগুলো দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি আর দক্ষতার উদাহরণ মাত্র। চলতি অর্থবছরের শেষ ছয় একনেক সভা পর্যালোচনায় দেখা যায়, অনুমোদিত ২৭ প্রকল্পের ১২ টি সংশোধিত। পর্যবেক্ষকরা বলছেন উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ছে লাগামহীন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে পার কিলোমিটার রোড কনস্ট্রাকশন ব্যয় এই মুহূর্তে পৃথিবীতে সর্বোচ্চ। এই ব্যয় প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। যা ভারতে প্রায় ১২ বা ১৩ কোটি। এশিয়া এবং ওয়ার্ল্ড এভারেজ তার চেয়ে কম।

অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলেন, ‘এই ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে সাড়ে ৮ থেকে শুরু করে প্রায় ২৭ শতাংশ পর্যন্ত মোট বাজেটের অর্থ অপচয় হয় দুর্নীতির মাধ্যমে।’

২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত দশ বছরে একেক বৈঠকে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন পর্যালোচনায় দেখা যায়, প্রকল্প বাস্তবায়নের ব্যয় ও মেয়াদ যৌক্তিক করতে তিনি বারবার তাগিদ দিয়েছেন। কিন্তু দলীয় প্রভাবশালীদের দৌরাত্ম আর বাস্তবায়ন অদক্ষতায় অবস্থার উন্নতি হচ্ছে না বলে মনে করেন পর্যবেক্ষকরা।

অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলেন, ‘আমাদের সম্প্রতি গবেষণায় দেখা গেছে এর অন্যতম কারণ হচ্ছে যে, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের অনিয়মের মাধ্যমে কার্যাদেশ বিক্রয় করা।’

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যখন প্রজেক্ট ডেভেলপমেন্ট করা হয় তখন ‘প্রজেক্ট ফিজিবিলিটি’ বা ‘প্রজেক্ট প্ল্যান’ এখানে ঘাটতি থেকে যাচ্ছে। প্রজেক্টের মনিটরিংয়ে ঘাটতি রয়েছে।’

অক্টোবর পর্যন্ত অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে প্রায় ১৩ শতাংশ, যে গতি গেলো চারবছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চারমাসে এডিপি বাস্তবায়ন হয়েছিলো ১১ শতাংশ।
সূত্র-স:নি