Tag Archives: চান্দিনায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক না পড়ায় জরিমানা

চান্দিনায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় অগ্নিকান্ডে দুইটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তারা দাবি করেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় আবদুল মতিন এর মালিকানাধীন লেপ তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পার্শ্ববর্তী মেসার্স আলম এন্ড সন্স নামের একটি রং ও হার্ডওয়্যার দোকানে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে চান্দিনা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় চান্দিনা থানা পুলিশ দমকল কর্মীদের সহায়তা করেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন অগ্নিকান্ডে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এব্যাপারে চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণ করি।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনাস্থল পরিদর্শন করেন।

চান্দিনায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক না পড়ায় জরিমানা

শরীফুল ইসলাম, চান্দিনা :
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে চান্দিনা পৌরসভার চান্দিনা বাজারে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং মুখে মাস্ক না থাকায় ৫টি মামলা করে জরিমানা আদায় করা হয়। পৃথক ৫টি মামলায় ২হাজার ৩শত টাকা জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এসময় হ্যান্ড মাইকে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষা পেতে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।

এর আগে গত সোমবার (৫ এপ্রিল) চান্দিনা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি মামলার মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এতে ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম।

চান্দিনা থানা পুলিশ, চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।