Tag Archives: চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

চৌদ্দগ্রাম সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া রাশেদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের পুত্র ও আটককৃত কাভার্ডভ্যানের চালক।

রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, থানার এসআই নাজমুল হক ও এএসআই এমরান ভুঁইয়াসহ পুলিশের টিম শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(ঢাকামেট্রো ড-১২-৪৭৫৬) থামানোর জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক রাশেদ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে প্যাকেটভর্তি ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ও এনা বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে  কাভার্ডভ্যানের সাথে এনা পরিবহনের বাসের সংঘর্ষে  চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের সিতাকুন্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত. হারুনুর রশিদের ছেলে আবদুল কাদের(৪৬) ও বাসের সুপারভাইজার ঢাকার মিরপুরের পল্লবীর আবদুল হাকিম সরকারের ছেলে মোঃ রাসেল(৩৫)।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শরফুদ্দিন আরও জানান, রাতে  চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ফোরলেনের ডিভাইডারের ওপর উঠে যায়।

এ সময় এনা পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থনেই কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ , চৌদ্দগ্রাম থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান এবং বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

 

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মোটর সাইকেল অারোহী নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ায় দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় শাহাদাৎ হোসেন (৩০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে পাশ্ববর্তী ফেনী সদর উপজেলার জগইরগা গ্রামের শেখ ফরিদ আহম্মদের ছেলে এবং ফেনী রাজাপুর বাজারের ব্যবসায়ী।

এ সময় অপর মোটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

মিয়াবাজার এলাকার স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথার থ্রী-ষ্টার ফার্স্ট সংলগ্ন স্থানে ফেনীগামী মোটর সাইকেলকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাঁপায় পথচারির মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাঁপায় মনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। এসময় কাভার্ডভ্যানটি আটক করা হয়।

রবিবার (২৫ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে এ দুঘর্টনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম উপজেলার পৌর এলাকার উত্তর শ্রীপুর গ্রামের মৃত. বাছের মিয়া স্ত্রী।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগের মামলা:হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে এ মামলায় হাইকোর্ট দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। পরে গত ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আইনজীবীরা।

আবেদনটি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ মামলায় খালেদা জিয়ার পক্ষে যাতে জামিন আবেদন না করা যায় এবং তাঁকে দীর্ঘদিন কারাগারে রাখতে ৩০ কার্যদিবসেও মামলার আদেশের কপি দেওয়া হয়নি। তিনি বলেন, এ মামলার সব আসামি কুমিল্লার আদালত থেকে জামিন পেলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় হরতালের সমর্থকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন দুপুরে ওমর ফারুক মিয়াজী নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী খালেদা জিয়াসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। তিনি ওই মামলার ৩২ নম্বর আসামি।

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম এই আদেশ দেন।
খালেদা জিয়ার জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী মোঃ কাইমুল হক রিংকু।

খালেদা জিয়ার আইনজীবী মোঃ কাইমুল হক রিংকু বলেন, গতকাল ১২ সেপ্টেম্বর বুধবার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা তাদের বক্তব্য পেশের পর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য রাখেন।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকতর শুনানীর জন্য সময় আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম আজ ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে নটায় অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। এবং বিকালে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। খালেদা জিয়ার আইনজীবী জানান, মামলাটিতে খালেদা জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।