Tag Archives: চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন আটক

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবদল নেতা আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬৬৪পিস ইয়াবা, ২টি মোবাইল, নগদ ২লক্ষ ২১ হাজার ৬’শত ২০ টাকাসহ আবদুর রহিম নামে এক মাদক সম্রাটকে আটক হয়েছে।
গত বুধবার ভোররাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প ও চৌদ্দগ্রাম থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম উপজেলার কনকাপৈত ইউনিয়ন করপাটি এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আবদুর রহিম কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং করপাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। মাদক সম্রাট হিসেবে খ্যাত আবদুর রহিমের আটকে কনকাপৈত ও আশেপাশের এলাকায় স্বস্তি নেমে এসেছে । স্থানীয়রা মনে করছেন এতে করে অন্য মাদক ব্যবসায়ীরাও এলাকা ছাড়া হবে এবং মাদকের প্রভাব কমে আসবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম তাকে ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মদ, ফেন্সিডিসলসহ মাদক সম্রাট ইদু গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে  ৪০ বোতল ফেন্সিডিল, ৬০ বোতল এসকাপ সিরাপ, ২০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ২০ বোতল বিয়ারসহ মাদক সম্রাট ইয়াকুব প্রকাশ ইদু মিয়া (৫০) গ্রেফতার হয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ০২ ঘটিকায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই লিটন চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া ইউনিয়নের চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়ক সংলগ্ন চরপাড়া পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী ইদু মিয়া উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোঃ আবদুল মমিনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের ৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত ইয়াকুব প্রকাশ ইদু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ অস্ত্রসহ হাতুড়ি গ্রুপের ৫ সদস্য আটক

ইসতিয়াক আহমেদ:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর এলাকায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপ’ এর মূল হোতা মেহেদী হাসান সুজন @ক্যাডার সুজনসহ সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ টি চাপাতি, ০৩ টি সুইচ গিয়ার, ০২ টি শর্টগানের কার্তুজ, ০১ টি ছোরা, ০৪ টি লোহার রড, ০৩ টি হাতুড়ি ও ০৩ টি লাঠি উদ্ধার করা হয়।

আটক হওয়া ‘হাতুড়ি গ্রুপের সদস্যরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন ওরফে ক্যাডার সুজন (২৫) ও একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক হোসেন (২৫) ও মৃত. তরব আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫), একই থানার ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ তারিকুল ইসলাম@তারেক (২০) এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সদস্যরা র‌্যাবকে জানায়, তারা সকলেই ‘হাতুড়ি গ্রুপ’ এর সক্রিয় সদস্য। তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সম্পাদন করে থাকে। আরো জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রুপের মূলহোতা মেহেদী হাসান সুজন@ক্যাডার সুজনের বিরুদ্ধে পূর্বে ফেনী জেলার সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে এবং সে এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন আটক

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২’শ পিস ইয়াবা, ৬০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন, ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গ্রামের শামছুল হকের ছেলে সেলিম, শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামের মৃত আবিদ আলীর ছেলে রাশেদ মজুমদার রাসেল ও কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামে উপ-পরিদর্শক উগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবন থেকে ২০০ পিস ইয়াবাসহ রাসেল ও রফিকুল ইসলামকে আটক করে।

অপরদিকে একই রাতে উপ-পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে পুলিশ কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের লালারদীঘির পাড় থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ জয়নাল আবেদীন ও ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি রাস্তার মাথা থেকে ১০ কেজি গাঁজাসহ সেলিমকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে’।