Tag Archives: ‘জাগ্রত মানবিকতা’

নগরীর টিক্কাচর এলাকায় গ্লোবাল আইটির উদ্বোধন

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

বর্তমান যুব সমাজ হোক তথ্য প্রযুক্তি নির্ভর এ স্লোগানকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকায় আধুনিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট গ্লোবাল আইটির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ড টিক্কাচর ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতার (কুমিল্লার) প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা.তাহসিন বাহার সূচনা।

বীর মুক্তিযোদ্বা ও সমাজ সেবক শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল আইটির প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠ পোষক সোহরাব হোসেন খান (বাবর), সমাজ সেবক নির্জন পারভেজ, এডভোকেট মাহবুব হাসান, নোয়াব মিয়া সর্দার, নিজাম উদ্দিন, আবুল বশার নান্নু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনির হোসেন, সাখাওয়াত হোসেন, ফ্রিডম এন্ড জাস্টিস পরিবারের চেয়ারম্যান রাসেল আহমেদ। গ্লোবাল আইটির প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, অফিস সম্পাদক আবির হোসেন পিয়াস এবং স্থানীয় নেতৃবৃন্দরাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুবক সমাজকে মাদক ছোবল এবং অনলাইন গেমস থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে এলাকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা অনলাইনে সময় দিয়ে টিকটক করো এই সময়টুকু তোমরা ফ্রিলান্সিংয়ের পিছনে ব্যয় করার চেষ্টা করো। এতে তোমরা নতুন কিছু শিখতে পারবে। যদি তোমরা ফ্রিলান্সিং এর কাজ জানো তাহলে তোমাদেরকে অন্য কারোর কাছে হাত পাততে হবে না। তোমরা নিজেরাই সাবলম্বী হতে পারবে। তোমরা নিজেরাই পরিবারের দায়িত্ব নিতে পারবে। এলাকার মায়েদের বলবো আপনাদের মেয়েদেরকে কম বয়সে বিয়ে না দিয়ে তাদরেকে কিছু অনলাইন মুখী কাজ শিখান, এতে করে তারা নিজেরা সাবলম্বী হতে পারবে।

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে জাগ্রত মানবিকতার ব্যতিক্রমী ঈদ আনন্দ আয়োজন

স্টাফ রিপোর্টার:
ঈদের দিনে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারের (বালিকা) অসহায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ আনন্দ নিয়ে হাজির হলেন সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি। শিশুদের নিয়ে কেক কেটে আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিলেন বহুগুণ। তারপর ১০ পাউন্ড কেক, আইসক্রীম ও কোমল পানীয় বিতরণ করলেন নিজ হাতে। এসব সামগ্রী পেয়ে আনন্দে উদ্বেলিত মা বাবার আদর সোহাগ বঞ্চিত এই শিশুগুলো।

শুক্রবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে এসব সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জাগ্রত মানবিকতার সদস্য মোহাম্মদ ইকরামুল হক, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা ক্রিকেট কমিটির সদস্য কাউছার জামান কায়েসসহ জাগ্রত মানবিকতার ভলেন্টিয়ার কো অর্ডিনেটর সাগর আহমেদ মিশার, মাসুদ রানা, স্বপ্নীল সাইমুন, বাপ্পি, সুজিত, বাবু, তুহিন, সাজিদ, রাফি।

শিশু পরিবারের নিবাসী জোনাকী, তাহমিনা, জান্নাত, মনিরা, শারমিন, সাবরিন, তাইফা, মরিয়ম, খুশি ও নুরজাহান জানান, প্রতি ঈদের দিনে সূচি আপা আমাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে আসে। তাদের কাছ থেকে বাবা মায়ের আদর সোহাগ পাই। আমরা ভুলে যাই বাবা মায়ের অভাব।

কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, আমি সবসময় তাদের পাশে থাকার চেস্টা করি আর আমি চাই আমার মত অন্যরাও তাদের পাশে দাড়ানোর জন্য যাতে অন্ততপক্ষে এরা মানসিকভাবে ভাবতে পারে তাদেরও এই সমাজে অভিভাবক রয়েছে৷

‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য আমার এই কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেই অব্যাহত থাকবে এবং তাদের মাঝে আমি আমার প্রাণের টানে ঈদের আনন্দে ভাগাভাগি করতে ছুটে আসি৷ এসব শিশুদের নিয়ে আমার ব্যাপক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে৷

শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী জানান, মা বাবার আদর সোহাগ বঞ্চিত এসব অসহায় শিশু পাশে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনির মত সমাজের আইকন দাড়ালে বাচ্চারা কিছুটা সময়ের জন্য হলেও ভুলে তাদের বাবা মায়ের অভাব ভুলে যায় । এছাড়া কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার মহোদয় শিশু পরিবারের সদস্যদের ব্যপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন ।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, শিশু পরিবারের সদস্যরা সাধারন পরিবারের শিশুদের মত বেড়ে উঠতে পারে না। সামাজের প্রতিষ্ঠিত লোকজন তাদের সাথে সময় কাটালে, তাদের মানসিক দুর্বলতা কেটে যায়। বাচ্চাদের সময় দিয়ে সবসময় পাশে থাকার জন্য ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি ভাইয়ের প্রতি সবসময় শিশু পরিবার কৃতজ্ঞ।