,

বরুড়ায় ৩৮তম বিসিএস সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2020
news-image

 

এমডি. আজিজুর রহমান,বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় ৩৮তম বিসিএস সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা ডাকবাংলোতে ৩৮ তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য ও বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্নসচিব মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোটা. মোঃ কামাল হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ সত্যজিত বড়ুয়া, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, বিশিষ্ট সমাজ সেবক নূরউদ্দিন স্বপন।

এবারে বরুড়া থেকে বিভিন্ন ক্যাডারের প্রাপ্তরা হলেন, নিরীক্ষা ও হিসাবে নুরুল আমিন ফরহাদ, এডমিনে নাসির তালুকদার, রোহান সরকার, বাপ্পি দত্ত, আনসারে মোঃ রুবেল হোসেন, সাইফুল ইসলাম, শারমিন জাহান।

আলোচনা ও মতবিনিময় সভা শেষে তাদের হাতে প্রধান অতিথিরা ক্রেস্ট তুলে দেন।