Tag Archives: জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

জেলা তথ্য অফিসের উদ্যোগে বরুড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বরুড়া উপজেলার জয়কামতা সরকারি বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সোলেমান ভূঁঞা, শিলমুড়ী উত্তর ৭নং ইউপি সদস্য নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জয়কামতা সরকারি বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আসলাম মিয়া।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার সুবরাতি শাহজাদি মেমোরিয়াল বহুমুখি উচ্চ বিদ্যালয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে” চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১২ জানুয়ারি সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহমেদ ভূইয়া, কুমিল্লা শিশু একাডেমির প্রশিক্ষক গোলাম মোস্তফা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২টি গ্রুপে পুরস্কার বিতরণ করা হয়। ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত গ্রপ (ক) হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে পুরস্কার প্রদান করা হয় ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত গ্রপ (খ) হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন সুবরাতি নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সুবরাতি শাহজাদি মেমোরিয়াল বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরজাহান বেগম।

 

 

জেলা তথ্য অফিসের উদ্যোগে লাকসামে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে লাকসাম উপজেলার নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৯ নভেম্বর অনুষ্ঠিত এ মহিলা সমাবেশে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।

সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, লাকসাম পৌরসভার ০১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে চান্দিনা উপজেলায় ’এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চান্দিনা উপজেলার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও মুক্তিযুদ্ধের গল্প শুনান চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বকসী। মুক্তিযুদ্ধের গল্পে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি গল্প বলেন।

কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। এসো মুক্তিযুদ্ধের গল্প অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় মোট ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।