Tag Archives: ডিএমপি

অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:

যানবাহনে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার ডিএমপির সদরদপ্তরে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে কমিশনার এ ঘোষণা দেন।

হাবিবুর রহমান জানায়, ‘গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।’

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার জানান, ‘যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন।

পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।’
এ সময় নিকটস্থ থানার ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার মালিকদের অনুরোধ জানান কমিশনার।

অনুমতি চাইতে গিয়ে ডিএমপিতে জামায়াতের ৪ নেতা আটক

 

ডেস্ক রিপোর্ট:

আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে গিয়ে আটক হয়েছেন জামায়াতে ইসলামীর চার নেতা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়। সংগঠনটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।