Tag Archives: দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ১০টি কেন্দ্রে ৬ হাজার তিন’শত পরীক্ষার্থী অংশ নিচ্ছে

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১০৫ শিক্ষার্থী

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১০৫জন পরীক্ষার্থী অনুপস্থিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় আজ বৃহস্পতিবার(১০ এপ্রিল) দাউদকান্দির ১০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনালে মোট ৫৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিনে অনুপস্থিত রয়েছে ১০৫ জন।

এরমধ্যে বেগম আমেনা সুলতান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩৮ জনের মধ্যে অনুপস্থিত ১৫ জন, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৯ জনের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত, জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৭৭৬ জনের মধ্যে ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত, ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ে ১১৮৮ জনের মধ্যে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত, বরকোটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯৪৩ জনের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত। এছাড়া তিনটি মাদ্রাসা কেন্দ্রে-৩২জন এবং ভোকেশনালে -৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে দাউদকান্দির শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন। সকল বিষয়ের পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৫জনকে অব্যাহতি

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

আসন বিন্যাসে অনিয়মের অভিযোগে দাউদকান্দিতে কেন্দ্র সচিবসহ পাঁচ শিক্ষককে এসএসসি ও দাখিল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ‍ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর আগে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব জসিম উদ্দিন, সহকারী কেন্দ্রসচিব মোঃ জাহাঙ্গীর আলম, হল সুপার সাহেব আলী একই প্রতিষ্টানের ভেন্যু কেন্দ্রের সচিব দেলোয়ার হোসেন এবং দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব নজরুল ইসলামকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অব্যাহতি দেয়া হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান জানান, গোপন সংবাদেও ভিত্তিতে জানা যায়,দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কয়েকটি রুমে নিয়ম বহির্ভূত ভাবে আসন বিন্যাস হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ পরিদর্শনে গিয়ে সত্যতা পাওয়ায় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৩৭ জন

 

জাকির হোসেন হাজারিঃ
দাউদকান্দিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি কেন্দ্রে ৬৩০৮জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৭ জন। এর মধ্যে ৬টি বিদ্যালয়ে কেন্দ্রে ১৫, ৩টি মাদ্রাসা কেন্দ্রে ২১ এবং ভোকেশনাল কেন্দ্রে ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোথাও কোন অপ্রিতীকর বা অসুধপায় অবলম্বনের খবর পাওয়া যায়নি।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ সেলিম মিয়া বলেন, পরীক্ষায় নকলের কোন সুযোগ নেই। প্রাচীর ঘেরা কেন্দ্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকায় সবসময় শান্তি পূর্ণ পরিবেশ বজায় থাকবে ইনশাল্লাহ।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম জানান, প্রথমদিনের পরীক্ষা শান্তিপুর্ণভাবে অনুষ্টিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ ভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্টিত হবে বলে আশা রাখি।

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় ১০টি কেন্দ্রে ৬ হাজার তিন’শত পরীক্ষার্থী অংশ নিচ্ছে

 

জাকির হোসেন হাজারিঃ
দাউদকান্দিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষার ১০টি কেন্দ্রে ৬৩০৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। সারাদেশে ২ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।

দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্টিতব্য দ্উাদকান্দি উপজেলায় এবার মাদ্রাসার ৩টি, ভোকেশনাল ১টি ও বিদ্যালয়ের ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার্থী বেশি হওয়ায় এর মধ্যে গৌরীপুর ও ইলিয়টগঞ্জে দু’টি ভেন্যু কেন্দ্র করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম জানান, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। কেন্দ্রে কোন শিক্ষার্থী ও হল পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তাছাড়া কেন্দ্র সচিবও এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে পারবে না, তাঁকে একটি সাধারণ মোবাইল ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। তিনি আরও জানান, কোন শিক্ষকের সন্তান পরীক্ষার্থী হলে তিনি কোন কেন্দ্রেই দায়িত্ব পালন করতে পারবে না, যদি কেহ তথ্য গোপন করে তেমনটা করে থাকেন তাঁর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন হবে বলে জানিয়েছেন ।