Tag Archives: দাউদকান্দিতে মেজর (অবঃ)মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল

দাউদকান্দিতে মেজর (অবঃ)মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল

 

 

স্টাফ রিপোর্টারঃ

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমনকে ২য় বার দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরীপুরে যুবলীগ নেতা জুলহাস ও হাসানের নেতৃত্বে মিছিলটি গৌরীপুর-হোমনা সড়কের মোড় থেকে বাজার পর্যন্ত প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গৌরীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আরিফুল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলালীগ সভাপতি জেবুন্নেছা জেবু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন মিয়া, যুবলীগ নেতা মুর্শিদ আলম, আল আমিন, শ্রমিক নেতা আলাল মিয়া প্রমূখ। বক্তারা বলেন, দাউদকান্দি আ’লীগকে শক্তিশালী করতে মেজর মোহাম্মদ আলী সুমেনর বিকল্প নাই। অন্যান্য যে কোন সময়ের চেয়ে দাউদকান্দি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সাংগঠনিক ভাবে অনেক বেশী শক্তিশালী। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মেজর মোহাম্মদ আলীকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানাচ্ছি।

উল্লেখ্য যে, মার্চ মাসের প্রথম সপ্তাহে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।