Tag Archives: দাম কমলো এলপিজির

দাম কমলো এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১৪২২ টাকা

 

ডেস্ক রিপোর্টঃ

রান্নায় ব্যবহৃত তরল প্রাকৃতিক গ্যাস-এলপিজির দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ মার্চ) বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা গত একমাস ১ হাজার ৪৯৮ টাকা ছিল।

প্রায় দুই বছর আগে ২০২১ সালের এপ্রিলে সর্বপ্রথম দেশে বেসরকারি পর্যায়ে বিক্রি হওয়া এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল। সেই থেকে প্রতিমাসেই নিয়ম করে দাম সমন্বয় চলছে।

প্রসঙ্গত, সর্বশেষ গত ২ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর এক মাস পরই সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমালো বিইআরসি।

দাম কমলো এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১২১৯

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫ টাকা কমিয়ে এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করেছে ১ হাজার ২১৯ টাকা।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে বলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ টাকা ২৫ পয়সা ও এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০১ টাকা ৬২ পয়সা সমন্বয় করা হয়েছে। সে হিসাবে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২১৯ টাকা সমন্বয় করা হয়েছে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৬ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।