,

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় চৌকিদার নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 3, 2018
news-image

সাকিব আল হেলালঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজারের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেবিদ্বার উপজেলার সুলতানপুর(গজারিয়া) গ্রামের চৌকিদার মনমোহন(ছুইন্না)(৫০) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

স্থানীয় এক পথচারী জানান, শনিবার (২ জুন) রাত সাড়ে ৯টায় চান্দিনার হাড়িখোলায় সম্ভবত রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপা পড়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে নিহত হন।

নিহত মনমোহন(ছুইন্না) চৌকিদার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের রগেন্দ্রের ছেলে। তিনি সুলতানপুর ইউনিয়ন পরিষদে চৌকিদারিতে নিযুক্ত ছিলেন।