Tag Archives: দুই দেশের

দুই দেশের জনগণের মধ্যে

দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: ভারতের পররাষ্ট্র সচিব

দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও ভারতের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনায় হামলার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছে ভারত।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুরু হয় সচিব পর্যায়ের এই বৈঠক। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এর আগে সোমবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। এটি ছিল তার প্রথম বাংলাদেশ সফর।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছিলেন, “আমরা আশা করি, এই বৈঠক ফলপ্রসূ হবে। সমস্যার সমাধানে প্রথমে সমস্যাটি স্বীকার করতে হবে। আমাদের মানতে হবে যে ৫ আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন ঘটেছে। এটি স্বীকার করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।”

বিক্রম মিশ্রি এদিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠক শেষে রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল ঢাকা। এর মধ্যেই ভারতীয় পররাষ্ট্র সচিবের এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে আশ্রয়ের সময় এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর এটি ভারতের কোনো উচ্চপদস্থ কূটনীতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা সফর।

ভারতীয় মিডিয়ার আচরণ

ভারতীয় মিডিয়ার আচরণ দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়ার আচরণ দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’।

তিনি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার চালাচ্ছে, তা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। আমি প্রথম থেকেই বলছি, এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।”

দেশীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের গণমাধ্যমগুলোর দায়িত্ব হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচারগুলো তুলে ধরা এবং সেগুলো শক্তভাবে উপস্থাপন করা।”

সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি অনেক দেশ ভ্রমণ করেছি। সব দেশেই অপরাধী থাকে। কিন্তু কোনো দেশেই সীমান্তে গুলি করে হত্যা করা হয় না। ভারতের উচিত সীমান্তে অপরাধীদের আটক করে তাদের আইন অনুযায়ী বিচার করা। গুলি করে হত্যা করা কোনো সমাধান নয়।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তৌহিদ হোসেন বলেন, “জাতীয় ঐক্যের অভাবে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যমত্য প্রয়োজন।”

প্রতিবেশী এবং শক্তিশালী দেশগুলোর প্রভাব মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, “প্রভাব বিস্তার সব সময় থাকবে। তবে আমাদের নিজেদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।”

বাংলাদেশ কারও জন্য হুমকি নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা কাউকেও আমাদের জন্য হুমকি হয়ে উঠতে দিতে পারি না। আমাদের মূল লক্ষ্য হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।”