Tag Archives: দেখা যাবে

নির্বাচনে আনসার-ভিডিপিকে

নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে: মহাপরিচালক

নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে: মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে তাদেরকে ভিন্নরূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতলব সাজ্জাদ মাহমুদ।

৫ জানুয়ারি (রোববার) সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এর আগে, গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়, যা একাডেমীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে মহাপরিচালক সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন।

এ সময় আনসার-ভিডিপির মহাপরিচালক আরও বলেন, একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য আত্মনিয়োগ করতে হবে।

এরপর তিনি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহৎ উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

যেভাবে এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে

যেভাবে এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে

যেভাবে এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে

ডেস্ক রিপোর্ট:

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করা হবে। এদিন সকাল ১১টায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল দেখতে পারবে। গতকাল বুধবার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ফলাফল শিট ডাউনলোড করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd), (www.educationboardresults.gov.bd), এবং (www.eduboardresults.gov.bd) থেকে EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

ফলাফল প্রকাশের পর SMS-এর মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে। এজন্য “HSC Board name (প্রথম ৩ অক্ষর) Roll Year” টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, এই বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। তবে, এবার কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, এসএমএস, এবং ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে।