,

নবীনগরে রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা- ২০১৭ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 9, 2017
news-image

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা সংবর্ধনা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর (সার্কেল) চিত্তরঞ্জন পাল, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা আসরাফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহাম্মেদ, প্রধান শিক্ষক কাউছার বেগম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, দূপক সভাপতি আবু কামাল খন্দকার, ইতি বেগম, আমেন খাতুন, সাংবাদিক সাইদুল আলম সোরাফ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম। পরে সামাজিক উন্নয়ন মূলক কাজে স্বীকৃতিস্বরূপ জোৎস্না বেগম ও খালেদা আক্তারকে সম্মাননা ক্রেষ্ট ও দুস্থ কল্যাণ তহবিল হতে ৬ জন দরিদ্র মহিলা কে অর্থ অনুদান দেওয়া হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।