Tag Archives: দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করা আওয়ামী সম্পাদক কামরুজ্জামান জেল হাজতে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করার ৩ টি হত্যা মামরার আসামি ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ বেলাল আসামি কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানাযায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে জুলুম নির্যাতনের বিভিন্ন অভিযোগ রয়েছে।

এর আগে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন।

দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন জানান, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে ৩ টি হত্যাসহ মারা মারির মামলা রয়েছে।

দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ নেতা পদত্যাগ করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে তিনি দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি।

পদত্যাগ করা ওই নেতা কামরুজ্জামান মাসুদ জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এবিষয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নয়। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে থাকার। গত ৪ আগস্ট দেবিদ্বার কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন, বাংলাদেশ যে সকাল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোক সভা করা হবে। এজন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সাথে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেয় নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পরে গিছেলাম। পরে আমি জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।

এর আগে তিনি এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটের বিজয়ী করেছে।

দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু তারা আমাকে দেয়নি। সবসময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি সেচ্ছায় সংজ্ঞনে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।