,

দেবিদ্বারে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 10, 2017
news-image

 

শাহ ইমরান/ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রেফ্রিজারেটরে আইপিএসের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে হালিমা আক্তার (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধামতি ইউনিয়নের খানবাড়িতে এ দুঘর্টনা ঘটে।

নিহত হালিমা আক্তার উপজেলার ধামতি ইউনিয়নের খান বাড়ির কামরুল ইসলামের স্ত্রী।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ এনে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।