Tag Archives: ধর্ষক আটক

চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীকে এক বছর ধরে ফুসলিয়ে ধর্ষণ, ধর্ষক আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজির পুর ইউনিয়নের কৈয়া গ্রামে এক প্রবাসীর মেয়ে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভিক্টিমের পরিবার ও ছেলের পরিবারের পাল্টা পাল্টি মামলা, ধর্ষক আটক। নবজাতকের বাবার পরিচয় চায় মেয়ের পরিবার। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করে ধর্ষীতার পরিবার।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার চক লক্ষীপুর এলাকার কৈয়া গ্রামের আবুল খায়ের এর ছেলে সাইমুন ইসলাম একই এলাকার রেহেনা বেগমের মেয়ের সাথে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়া কালীন এক সাথে যাতায়াত করত ও পরে উচ্চ মাধ্যমিকে পড়া কালীন সময়ে গত বছরের মার্চ মাস থেকে ঐ ছাত্রীকে ফুসলীয়ে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে । ধর্ষনের ভিডিওটি ধারণ করার ফলে ভিক্টিম কোন ধরনের প্রতিবাদ করতে পারেনি।
ভিক্টিম জানায়, ছোটবেলা থেকেই তারা দুজন একসাথে মাদ্রাসায় যাওয়া আসা করত। দুজনই ছুফুয়া মাদ্রাসায় পড়ালেখা করত। তখন থেকেই তাদের মধ্যে স্বক্ষতা গড়ে উঠে তাকে বিভিন্ন সময় ফুসলিয়ে ও ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছে।

ভিক্টিমের মা রেহেনা বেগম জানায়, ছেলের পরিবার মেয়ের পরিবারের অভিভাবক চাচা সদ্য প্রবাস ফেরত দুলালকে প্রধান আসামী করে মোট চারজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে এড. নঈমূল হক মজুমদার জানায়, এই সমস্যাটি দেশের একটি সর্বজনিন সমস্যা হয়ে দাড়িয়েছে । এসকল সমস্যা সমাধানে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হবে। অভিবাবকদের আরও সচেতন হতে হবে।

লাকসামে আমের লোভ দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

লাকসামে স্কুলে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে আম দেয়ার লোভ দেখিয়ে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে রাতেই ধর্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ধর্ষক হৃদয় হোসেন (২১)। লাকসাম পৌরসভা পশ্চিমগাও ঠাকুরপাড়া এলাকার মনসুর আলীর ছেলে। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী গত ১৪ মে সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে পৌরসভা পশ্চিমগাও ঠাকুরপাড়া এলাকায় আসলে হৃদয় হোসেন নামে এক যুবক ওই ছাত্রীকে আম দেয়ার লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

এ সময় ছাত্রীর শোর চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। ৩ দিন পর আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে গত মঙ্গলবার লাকসাম থানা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন রাতে পুলিশ ধর্ষনকারীকে আটক করে।আজ  বুধবার সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করেন।

লাকসাম থানা ওসি মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

বুড়িচংয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ২ বছর ধরে ধর্ষণ, ধর্ষক আটক

মাছুম কামালঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল (২০) নামের এক ব্যক্তি ২ বছর ধরে ধর্ষণ করে আসছে বলে জানা গেছে। এই ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে মঙ্গলবার কুমিল্লা জেলা আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক (এস আই) মোহাম্মদ শাহিন কাদির মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক সোহেলকে গ্রেফতার করে।

মামলা বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের রিকশা চালক  ঢাকা শহরে রিকশা চালাতেন, তার স্ত্রী একজন মানসিক রোগী। এই সুযোগে একই গ্রামের মোঃ নজির আহমেদের ছেলে সোহেল (২০) বিগত দুই বছর ধরে ওই রিকসা চালকের মেয়েকে বিভিন্ন সময় সুযোগ বুঝে ধর্ষণ করতো। গত ২৪ এপ্রিল রাত ১ টায় সোহেল বাড়ির লোকজনের অজান্তে কিশোরীর ঘরে প্রবেশ করে দৈহিক সম্পর্ক করতে চায়। এসময় কিশোরী সোহেলকে বিয়ের জন্য চাপ দেয়। সোহেল বিয়ে করবেনা বলে জানায় এবং জোরপূর্বক ভাবে কিশোরীটিকে ধর্ষণ করে।

পরে, মেয়েটি বিষয়টি তাঁর বাবা ও পরিবারের অন্যান্য লোকজনদেরকে জানায়। কিশোরীর বাবা ও পরিবারের অন্যান্য লোকেরা সোহেলকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে সে তাদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখায়।

বুধবার সকালে বুড়িচং থানা পুলিশ অভিযুক্ত সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে ।

লাকসামে মাদ্রাসার ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক

 

সেলিম চৌধুরী হীরাঃ
লাকসামে ধর্ষণ মামলায় রহমত উল্যাহ (২০) নামের এক যুবককে উপজেলার মুদাফরগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রহমত উল্যাহ উপজেলার নৈরপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। ধর্ষিতা (১৬) লাকসাম পৌর শহরের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, সিএনজি চালক রহমত উল্যাহ প্রেমের সম্পর্ক স্থাপন করে পার্শ্ববর্তী অশ্বতলা গ্রামের ওই শিক্ষার্থীদের বাড়িতে আসা-যাওয়া করত। একপর্যায়ে গত ১৫ই অক্টোবর বিয়ের প্রলোভনে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ধর্ষক রহমত উল্যাহকে আসামি করে লাকসাম থানায় নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নির্মলেন্দু চাকমা জানান, আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা কোর্টে চালান দেয়া হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের শারিরীক পরীক্ষা করা হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানার ওসি মনোজ কুমার দে বলেন, মামলার প্রেক্ষিতে আসামি রহমত উল্যাহকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। ভিকটিমের শারিরীক পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।