,

মনোহরগঞ্জের মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2020
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশহর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ আর নেই। সোমবার গভীর রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

তিনি উপজেলার স্থানীয় চার ইউনিয়নের ওলামা কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও জামে মসজিদের খতিব ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে যান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার লাউলহরী গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।