Tag Archives: নবীনগরে নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীনগরে নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শনিবার সকালে নানার বাড়িতে বেড়াতে গিয়ে সিয়াম (৬) নামের এক শিশু মেঘনা নদীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে পৌর এলাকার ভোলাচং চৌধুরী পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। সিয়াম এক সাপ্তাহ আগে নানার বাড়িতে বেড়াতে যায়।

শনিবার সকালে লক্ষীপুর গ্রামে নানার বাড়ির পার্শের মেঘনা নদীতে গোছল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।