মোঃ কামাল হোসেন জনি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন লামিয়া সাইফুল। মঙ্গলবার দ্বিতীয় কর্মদিবসে স্থানীয় সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ে মত বিনিময় করেন। এ সময় ইউএনওকে এবং সাংবাদিক নেতৃবৃন্দ স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টিভি ও দি এশিয়ান এজ দৈনিক আজকের কুুুমিল্লার প্রতিনিধি কামাল হোসেন জনি, কুমিল্লার কাগজ প্রতিনিধি বারী উদ্দিন আহমেদ বাবর, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তোফায়েল হোসেন মজুমদার, চ্যানেল এস প্রতিনিধি মেহেদী হাসান ভুঁইয়া আজিম, সাংবাদিক শরীফ আহমেদ মজুমদার, আবুল খায়ের, ওমর ফারুক, রেজাউল করিম রাজু, জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন রিয়াজ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।