Tag Archives: প্রতিযোগিতা

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার।

কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: মোখলেছুর রহমান আবু।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কারাতে প্রতিযোগিদের অংশগ্রহণে সংক্ষিপ্ত ডিসপ্লেও প্রদর্শিত হয়।

মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লায় প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রীতি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ( ১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় কুমিল্লা জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে কুমিল্লা নগরীর বালক-বালিকাদের অংশগ্রহণে প্রীতি কারাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

এ প্রতিযোগিতার অনুষ্ঠানে কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো: মঈন উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কুমিল্লা জিমনেসিয়ামে আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আইজিপি কাপ ও চট্টগ্রাম রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জিমনেসিয়ামে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান।

কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা পুলিশ দল অংশ নিচ্ছে। দুটি গ্রুপে লীগ পর্যায়ে খেলবে। গ্রুপ-ক দলে কুমিল্লা জেলা, চাঁদপুর খাগড়াছড়ি ও লক্ষীপুর জেলা দল। গ্রুপ-খ দলে বান্দরবান জেলা, কক্সবাজার, রাঙ্গামাটি ও আর আর এফ চট্টগ্রাম।

১৫ ফেব্রুয়ারি কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হবে। উদ্বোধনী খেলায় ৫০/১৫ পয়েন্টে চাঁদপুর জেলাকে হারায় কুমিল্লা জেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার মংনে খোয়াই মারমা।

উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার নাজমুল হাসান, মতিউল ইসলাম, কামরান হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।