বন্যায় ডুবতে পারে দেশের ৩০ জেলা
২০২৫ সালে চলতি আগষ্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে হতে পারে ভায়াবহ বন্যা। এবিষয়ে আবহাওয়াবিদ জনাব মোস্তফা কামাল পলাশ ,আশঙ্কা করছে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা হতে পারে এটি।
আগামী তিন দিনে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের নদীগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে “বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র”। এছাড়া চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের নদীগুলোর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে সরকারি এ সংস্থাটি।
১১ই আগষ্ট আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ, তার ফেইসবুক পোস্টের মাধ্যমে জানান ২০২০ সালের ভয়াবহ সেই বন্যার পরে এটি হতে পারে দীর্ঘ ৫ বছরের মধে সর্ববৃহৎ ও শক্তিশালী বন্যা।
গত ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্রগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল তা ছিল ফ্লাশ-ফ্লাড বা পাহাড়ি ঢল। বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বুঝানো হয় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া। একই ভাবে তিস্তা- বক্ষণপুত্র-যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া। আশংকা করা যাচ্ছে ২০২০ সালের পরে ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০ টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার। সাম্ভব্য এই বন্যাটি আগষ্ট মাসের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এমন ধারণা করে তিনি নদী তীরবর্তী বসবাসকরা মানুষদের সতর্কতা অবলম্বনের জন্য আহবান জানান।