Tag Archives: প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে অজিত গুহ কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে অজিত গুহ কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

মো: উজ্জ্বল হোসেন বিল্লাল:

১১ জুন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার করামুক্তি দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর ছাত্রলীগ শাখার অর্ন্তভুক্ত ভাষা সৈনকি অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগ এর উদ্দ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। ১১ জুন রবিবার কলেজ ক্যাম্পাসে উক্ত মিছিল মিছিল করা হয়।

ভাষা সৈনকি অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগ এর যুগ্ম-আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সালের নেতৃত্বে আয়োজিত মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কুমিল্লা নগরীর রাজগঞ্জ মোড় প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কলেজ শাখা ছাত্রলীগ নেতা সানি,নাঈম, পরাণ সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।