শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনামুক্ত হয়ে খুলনার অধিনায়ক হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০২০
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করোনামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‌‘আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, গতকাল আমার করোনার ফর নেগেটিভ এসেছে। এখন আল্লাহ চাহেতু যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসার চেষ্টা করব। আপনাদের সবার প্রার্থনা, ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

তার এই স্ট্যাটাসের এক ঘণ্টার ব্যবধানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির কাপের দল খুলনা তাদের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নাম ঘোষণা করে। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি কাপ।