Tag Archives: ফখরুল

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, আশা প্রকাশ ফখরুলের

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, আশা প্রকাশ ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে ফখরুল জানান, যে মানুষটি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাঁকে আজ গৃহবন্দি করে রাখা হয়েছে। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

আমরা আশা করি, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বিদেশে পাঠানোর যে আবেদন করেছে, সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি জানায়, সমগ্র দেশের মানুষ যখন এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে তখন এই মহিলা সমাবেশ আমাদের আরো সাহস জুগিয়েছে। আজকে এই সরকারের অত্যাচার থেকে মা-বোনরা রক্ষা পাননি। সাইবার সিকিউরিটি আইনের নামে আটক করা হচ্ছে মা-বোনদের।

আজকে সত্য লেখার অপরাধে মা-বোনদের পিটিয়ে মারা হচ্ছে। এ সরকারের আমলে আজ কেউ নিরাপদ নয়। প্রতিটি দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী। সরকারের বেঁধে দেওয়া দর কেউ মানছে না। সব জায়গায় আওয়ামী লীগের সিন্ডিকেট। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে।

আওয়ামী লীগ জনগণ দ্বারা নির্বাচিত নয় উল্লেখ করে তিনি জানান, খালেদা জিয়া মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পড়ার ব্যবস্থা করেছেন, চাকরির ক্ষেত্রে মেয়েদের কোটা প্রথা চালু করেছেন। আজকে এ সরকার গায়ের জোরে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। গণতন্ত্র ও দেশ ধ্বংস করে ফেলছে।

তারা মানুষের কথা চিন্তা করছে না। মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার এরা চায় না। এ সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের স্বাধীনতা থাকবে না। তাই আসুন সব নারী-পুরুষ ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একদলীয় বাকশালী সরকারকে বিদায় করে জনগণের রাষ্ট্র কায়েম করি।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা আক্তার রিতা, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মহিলা দল নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় । তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ফখরুল ইসলাম আলমগীর জানায়, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

বিএনপির মহাসচিব জানান, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানায়।

ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, এখন সময় খুব কম। আসুন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন, এ দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে।

স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, জাফরুল্লাহ ভাই শুধু মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন। তাকে জাতি আজীবন মনে রাখবে।

‘জাফরুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ছিল- ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা’, যোগ করেন তিনি।