Tag Archives: বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি

বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (দঃ) ইউনিয়নের মহেশপুর রাজামারা গ্রামের প্রবাসী জিয়া উদ্দিনের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) রাত ১২ টায় রাজামারা দীঘির পাড় এলাকার মৃত মহব্বত আলীর ছেলে প্রবাসী মোঃ জিয়া উদ্দিনের বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।

এ সময় জিয়া উদ্দিনের স্ত্রী সন্তান বাড়ীতে ছিল না। ঘরে থাকা সুজুকি জিক্সার একটি মটর সাইকেল, নগদ দুই লক্ষ টাকা, আসবাবপত্র সহ প্রায় ৫০/৬০ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের লেলিহান দেখে আমরা দ্রুত ঘটনার স্থলে এসে বরুড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কে খবর দেই।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক দ্রুত ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় রাত একটায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ দিকে খবর পেয়ে বরুড়া থানার পুলিশের উপ-পরিদর্শক বিকাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন।

বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোশারফ জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত জিয়া উদিনের স্ত্রীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বরুড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার উঃ খোশবাস ইউনিয়নের পয়াগচ্ছ গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবা গতরাত দেড়টায় পয়ালগছা খালের পাড়ের মৃতঃআব্দুল গফুরের ছেলে সুন্দর আলীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে পরিবারের লোকজনের আত্নচিৎকারে গ্রামের মানুষ ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস ছুটে আসে।

স্থানীয় ও বরুড়া ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনায় সুন্দর আলীর দুটি ঘর ও কামরুলের দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ইয়াসিন ইকবাল জানান,রাত দেড়টায় আগুন লাগার বিষয়ে আমাদের খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আসে। আমরা ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা।ক্ষতির পরিমান প্রায় চার লক্ষাধিক টাকা হবে”।