Tag Archives: বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বিনন্দিয়ারচর এলাকা থেকে ফরিদা ইয়াসমিন( ৩০) নামের গ্রীস প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদা ইয়াসমিন বিনন্দিয়ারচর গ্রামের গ্রীস প্রবাসী মোঃ সুহেল রানার স্ত্রী। তাদের সোহেব আহাম্মেদ সজীব নামে (৫) একটি পুত্র সন্তান রয়েছে।

বুধবার বিকাল ৫ টায় ফরিদা ইয়াসমিনের বাবার বাড়ির বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ি এস আই জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুড়িচং পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা বিষাক্ত (কেরির) ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ফরিদা ইয়াসমিন।

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে পর্তুগাল প্রবাসী হাবিবুল্লাহ প্রকাশ্যে আমির হোসেন এর স্ত্রী তামান্না আক্তার (১৯) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের বাবার পরিবারের দাবী তামান্নাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ বলছে ময়নাতদন্তেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহুরম আলী (অহিদ) এর ছেলে পর্তুগাল প্রবাসী হাবিবুল্লাহ প্রকাশ্যে আমির হোসেন এর সাথে কুমিল্লা সদর উপজেলার সাতোরা চম্পক নগর গ্রামের রওশন ইকবাল ভূইয়া রতন এর মেয়ে তামান্না আক্তার এর সাথে গত গত ফেব্রুয়ারী মাসে বিয়ে হয়। তামান্না আক্তার বর্তমানে চান্দিনা দোল্লাই নবাবপুর বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে অর্নাসে অধ্যায়নরত ছিল। তার স্বামী আমির হোসেন বিয়ের এক মাস পর বিদেশে চলে যায়। ১৫ দিন পূর্বে বিদেশ থেকে বাড়িতে আসে।

বাড়িতে আসার পরে স্বামী স্ত্রীর মধ্যে কলহরের সৃষ্টি হয়। এ নিয়ে তামান্নার উপর নির্যাতন চালায়। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে মনমালন্য চলছিলো। মঙ্গলবার দুপুরে তামান্নার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তামান্নাকে উদ্ধার করে।

এ বিষয়ে তামান্নার বাবা রওশন ইকবাল ভূইয়া রতন, কুমিল্লা ইট ভাটার সমীতির সেক্রেটারী মোঃ ফরহাদ হোসেন ও ফুফা হারুর অর রশিদ জানান, মেয়ে বিয়ে দেওয়ার পর থেকেই তার স্বামী ও শশুর শাশুরি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। তামান্না আক্তারকে মঙ্গলবার পরিকল্পিত ভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

তারা আরো জানান, আমির হোসেনের বিদেশের কাগজপত্র ও পার্সপোট শশুর বাড়িতে ছিল কিন্তু ঘটনার দিন ভোরে সে কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ীতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে তদন্তপূর্বক সঠিক বিচার চাই।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান, আমি বিষয়টি শুনে এবং ঘরের দরজা ফিটকারি ভেঙ্গে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোট ছাড়া আমরা মৃত্যুর সঠিক কারণ বলতে পারছি না। তবে সঠিক কারণ বের করার আইনগত প্রক্রিয়াধীন অব্যাহত থাকবে।

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

 

শাহ ইমরানঃ

কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউপি এলাকার মিথিলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেলে শশুর বাড়ি থেকে সদর উপজেলার বামইল গ্রামের মেয়ে শিরিনা আক্তার (৩৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা মায়ের দাবী স্বামীর পরিবারের লোকজন টাকা লুটপাট করতেই তাদের মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে!

অপরদিকে শশুর বাড়ির লোকজন বলছে টাকার হিসেবে গড়মিলের কারনেই আত্মহত্যা করেছে।

পুলিশ বলছে তদন্ত আর ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা সম্ভব না।

ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে দেবপুর ফাঁড়ী পুলিশ।

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বুড়িচংয়ে জোনাকী আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে।

জোনাকী আক্তার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুরা গ্রামের সৌদী প্রবাসী আবু তাহেরের মেয়ে।

রবিবার (২৭ জানুয়ারী) দুপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের বিজয়পাড়া গ্রামের মফিজুল ইসলামের বাহরাইন প্রবাসী পুত্র মো: সুমন মিয়া (২৭) এর সঙ্গে একই উপজেলার ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুরা গ্রামের সৌদি প্রবাসী আবু তাহেরের মেয়ে জোনাকী আক্তারের গত ১৭ ডিসেম্বর মোবাইল ফোনে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। কিন্তু রবিবার দুপুরে ঐ নববধূ জোনাকী আক্তারের পিত্রালয়ের ঘরের সিলিং এর সঙ্গে গলায় ওড়না পেছানো ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নববধূর এই মৃত্যুকে ঘিরে রহস্যের জাল ঘুরপাক খাচ্ছে।মাত্র দেড় মাস পূর্বে বিয়ে। মেহেদীর রং শুকানোর পূর্বেই গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই নিয়ে এলাকার লোকজনের মাঝে রহস্য ঘুরপাক খাচ্ছে। জোনাকির আক্তারের মা রেহানা বেগম জানান, রবিবার সকাল ১০টায় তিনি শারীরিক সমস্যার কারনে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য যান।ডাক্তার দেখিয়ে দুপুর ১ টায় তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ। তিনি চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসেন এবং দেখেন জোনাকির মৃত দেহ ঝুলছে।

বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাড়িকে খবর দিলে এস আই মো: জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।

এই ব্যাপারে দেবপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আবু ইউসুফ ফসিউজ্জামান বলেন, গৃহবধূর লাশ তার পিত্রালয়ে ঘরের সিলিং এর সঙ্গে গলায় ওড়নায় পেছানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

 

সেলিম সজীবঃ

কুমিল্লার বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী খুন হওয়ার একদিন পর ঘাতক জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাকির জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে।

জানা যায়, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকালে বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিণপাড়া গ্রামের সেতারা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত খুন করে জাকির হোসেন নামে এক কাঠমিস্ত্রী। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের একদিন পর নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে ঘাতক জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, সেতারা বেগমের বাড়িতে জাকির হোসেন কাঠমিস্ত্রী হিসেবে কাজ করছিল। এর সূত্র ধরে উভয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে আর্থিক লেনদেনও হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক জাকির জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সেতারা বেগম প্রথমে তাকে ছুরিকাঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী খুন হওয়ার একদিন পর ঘাতক জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকির জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে।

জানা যায়, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকালে বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিণপাড়া গ্রামের সেতারা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত খুন করে জাকির হোসেন নামে এক কাঠমিস্ত্রী। ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের একদিন পর নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে ঘাতক জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, সেতারা বেগমের বাড়িতে জাকির হোসেন কাঠমিস্ত্রী হিসেবে কাজ করছিল। এর সূত্র ধরে উভয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে আর্থিক লেনদেনও হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক জাকির জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সোমবার উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সেতারা বেগম প্রথমে তাকে ছুরিকাঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।