Tag Archives: মারা গেছেন ৩ জন

কুমিল্লায় মঙ্গলবারে করোনায় আক্রান্ত ৬১ জন, মারা গেছেন ৩ জন

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬  জনে।

আজকের রিপোর্টে ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১১১ জন হলো। আজকের মৃতরা হলেন হোমনার একজন, সিটি কর্পোরেশনে একজন ও নাঙ্গলকোটে একজন।

আজকের রিপোর্টে ১০৪  জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনের ৪৪  জন,   চান্দিনায় ৪ জন, মনোহরগঞ্জ  ১৩ জন,  দেবিদ্বারে  ২৫ জন,  নাঙ্গলকোটে  ১৩ জন ও
মুরাদনগরে  ৫ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১২ জন, আদর্শ সদরে ৩  জন, লাকসামে ৮  জন, বুড়িচংয়ে ১  জন, লালমাইয়ে ১ জন,   হোমনায় ৭ জন, দেবিদ্বারে ৮ জন, তিতাসে ২  জন,  চৌদ্দগ্রামে ৯ জন, বরুড়ায় ৪  জন , মুরাদনগরে  ২  জন ও  নাঙ্গলকোটে ৪ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৭৭ জন, লাকসামে ২৪৮ জন, চান্দিনায় ২১০ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৪৮ জন, বুড়িচংয়ে ১৯০ জন, মনোহরগঞ্জে ১১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৯ জন, নাঙ্গলকোটে ২২২ জন, হোমনায় ১৬৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩১ জন, লালমাইয়ে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৩৬৪ জন, আদর্শ সদরে ১৫২ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৬৮৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২০  হাজার ৬৩ জনের। এর মধ্যে ৪ হাজার ৮৬  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১১১  জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৯৩৮  জন।

 

 

 

 

 

কুমিল্লায় বৃহস্পতিবার  ১৩৭ জনের করোনা শনাক্ত, মারা গেছেন ৩ জন

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ১৩৭  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৯ জনে।

আজকের রিপোর্টে ৩ জনকে মৃত দেখানো হয়েছে।  তারা হলেন ব্রাহ্মণপাড়ায়  ১ জন,  চৌদ্দগ্রামে  ১
জন ও সিটি করপোরেশনে  ১ জন। ফলে মৃত্যুর সংখ্যা হলো ১০৩ জন।

আজকের রিপোর্টে ৭৯ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৪৯ জন, বুড়িচংয়ে ৬ জন,  আর্দশ সদরে ৭ জন , মুরাদনগরে ৩ জন ও মনোহরগঞ্জে ১৪ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১৬ জন, আদর্শ সদরে ৮  জন, সদর দক্ষিণে ৪ জন, নাঙ্গলকোটে ৭ জন, লালমাইয়ে ৮ জন, মনোহরগঞ্জে ৮ জন, লাকসামে ৬ জন, দাউদকান্দিতে ১  জন, তিতাসে ৪ জন, হোমনায় ১৫ জন,  বরুড়ায় ১১ জন, চান্দিনায় ৪  জন, চৌদ্দগ্রামে ২৬ জন, বুড়িচংয়ে ৩ জন, মেঘনায় ৫ জন, মুরাদনগরে ৮ জন ও ব্রাহ্মণপাড়ায় ৩ জন।

বৃহস্পতিবার (২  জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩১ জন, মুরাদনগর ২৫১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৯৮৩ জন, লাকসামে ২১৭ জন, চান্দিনায় ২০৫ জন, তিতাসে ৯৯ জন, দাউদকান্দিতে ১৪৮ জন, বরুড়ায় ১২৬ জন, বুড়িচংয়ে ১৭৬ জন, মনোহরগঞ্জে ১০২ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৮ জন, নাঙ্গলকোটে ২১২ জন, হোমনায় ১৩০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১০৮ জন, লালমাইয়ে ৬০ জন, চৌদ্দগ্রামে ২৯৮ জন, আদর্শ সদরে ১৪৫ জন, মেঘনায় ৩৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৪৫২  জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৬৭৩  জনের। এর মধ্যে ৩ হাজার ৬৯৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০৩ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৬১৩ জন।

 

 

 

কুমিল্লায় বুধবারে ৬৭ জনের করোনা শনাক্ত, মারা গেছেন ৩ জন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বুধবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭  জন।  করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩  জনে। আজ নতুন করে  কুমিল্লা শহরের বজ্রপুর ও শাসনগাছায় ২ জন এবং  নাঙ্গলকোটে একজনের মৃত্যু হয়েছে। ফলে  মৃত্যু সংখ্যা বেড়ে ৩৫ জন হয়েছে।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- কুমিল্লা নগরীতে ৪৮  জন, চৌদ্দগ্রাম উপজেলায় ১ জন,  লাকসামে ৭ জন, সদরে ৪ জন, বুড়িচংয়ে ২ জন, সদর দক্ষিণে একজন ও লালমাইয়ে ৪ জন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৭২ জন, মুরাদনগর ১৪৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৯০ জন, লাকসামে ৮২  জন, চান্দিনায় ১০২ জন, তিতাসে ২৪ জন, দাউদকান্দিতে ২৫ জন,বরুড়ায়  ২২  জন, বুড়িচংয়ে ৭৩  জন, মনোহরগঞ্জ ২১ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন,নাঙ্গলকোটে ৬৫ জন,হোমনায় ১৫ জন, কুমিল্লা সদর দক্ষিণে ২৬ জন,লালমাইয়ে ১০  জন, চৌদ্দগ্রামে ৬৪ জন, আদর্শ সদরে ৬৩ জন, মেঘনায় ১৬ জনসহ জেলায় আক্রান্ত ১ হাজার ১৬৩  জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১০ হাজার ৫৪৭ জন এবং রিপোর্ট পাওয়া গেছে   ৯ হাজার ১৭০  জনের। এর মধ্যে ১ হাজার ১৬৩  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৩৫  জন এবং সুস্থ হয়েছে ১৫৯  জন।