Tag Archives: কুমিল্লায় মঙ্গলবারে করোনায় নতুন আক্রান্ত ৩

কুমিল্লায় মঙ্গলবারে করোনায় আক্রান্ত আরও ৪৫ জন, মৃত্যু ২ জনের

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৪৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৩৬ জনে।

আজকের রিপোর্টে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। মৃতরা আদর্শ সদরের ১ জন ও তিতাসের ১ জন।ফলে মৃত্যুর সংখ্যা ১৬৭ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৫ জন, চৌদ্দগ্রামে ৪ জন, লাকসামে ৫ জন, আদর্শ সদরে ৩ জন, দেবিদ্বারে ২ জন, বুড়িচংয়ে ৬ জন, বরুড়ায় ৫ জন, মনোহরগঞ্জে ১ জন, লালমাইয়ে ২ জন, তিতাসে ১ জন ও ব্রাহ্মণপাড়ায় ১ জন।

আজকের রিপোর্টে ২৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ১৭ জন, ব্রাহ্মণপাড়ার ৬ জন ও চান্দিনার ৫ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩০ হাজার ৮৩৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৩ জনের। এর মধ্যে ৬ হাজার ৬৩৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬৭ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ১১৫ জন।

কুমিল্লায় মঙ্গলবারে করোনায় আক্রান্ত অর্ধ শতাধিক, সুস্থ্য হয়েছেন ৫১ জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় মঙ্গলবার ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১২০৯ জন আক্রান্ত হয়েছে।

আজকের রিপোর্টে কুমিল্লায় একজনকে মৃত দেখানো হয়েছে। তিনি কুমিল্লা সদরের বাসিন্দা। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৩ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার মনোহরগঞ্জ উপজেলার ২ জন, মুরাদনগর উপজেলার ৩ জন, চান্দিনা উপজেলার ৪ জন, চৌদ্দগ্রাম উপজেলার ৫ জন, বুড়িচং উপজেলার ৫ জন, আদর্শ সদর উপজেলার ১ জন,বরুড়া উপজেলার ৫ জন, লালমাই উপজেলার ১ জন,দেবিদ্বার উপজেলার ৯ জন, লাকসাম উপজেলার ৪ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ১১ জন।

আজকের  ৫১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে।  সিটি কর্পোরেশনে  ২১ জন,  সদর দক্ষিণে  ১৩ জন,
দেবিদ্বারে  ১৭ জন ও  বুড়িচংয়ে  ৩ জন।

বিকেলে  সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৪ জন, মুরাদনগর ২৭২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২০৯ জন, লাকসামে ৩১১  জন, চান্দিনায় ২২৫ জন, তিতাসে ১২২ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, বরুড়ায় ১৭৯ জন, বুড়িচংয়ে ২১০  জন, মনোহরগঞ্জে ১৩৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৭৭ জন, হোমনায় ৮০  জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫২ জন, লালমাইয়ে ৮৫ জন, চৌদ্দগ্রামে ৪২৮ জন, আদর্শ সদরে ১৬৮ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৩২৪ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ৩০ জনের। এর মধ্যে ৪৬১৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৩ জন এবং সুস্থ হয়েছে ২৫৯০ জন।

 

কুমিল্লায় মঙ্গলবারে করোনায় আক্রান্ত ৬১ জন, মারা গেছেন ৩ জন

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬  জনে।

আজকের রিপোর্টে ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১১১ জন হলো। আজকের মৃতরা হলেন হোমনার একজন, সিটি কর্পোরেশনে একজন ও নাঙ্গলকোটে একজন।

আজকের রিপোর্টে ১০৪  জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনের ৪৪  জন,   চান্দিনায় ৪ জন, মনোহরগঞ্জ  ১৩ জন,  দেবিদ্বারে  ২৫ জন,  নাঙ্গলকোটে  ১৩ জন ও
মুরাদনগরে  ৫ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১২ জন, আদর্শ সদরে ৩  জন, লাকসামে ৮  জন, বুড়িচংয়ে ১  জন, লালমাইয়ে ১ জন,   হোমনায় ৭ জন, দেবিদ্বারে ৮ জন, তিতাসে ২  জন,  চৌদ্দগ্রামে ৯ জন, বরুড়ায় ৪  জন , মুরাদনগরে  ২  জন ও  নাঙ্গলকোটে ৪ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৭৭ জন, লাকসামে ২৪৮ জন, চান্দিনায় ২১০ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৪৮ জন, বুড়িচংয়ে ১৯০ জন, মনোহরগঞ্জে ১১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৯ জন, নাঙ্গলকোটে ২২২ জন, হোমনায় ১৬৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩১ জন, লালমাইয়ে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৩৬৪ জন, আদর্শ সদরে ১৫২ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৬৮৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২০  হাজার ৬৩ জনের। এর মধ্যে ৪ হাজার ৮৬  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১১১  জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৯৩৮  জন।

 

 

 

 

 

কুমিল্লায় মঙ্গলবারে করোনায় নতুন আক্রান্ত ৩, মোট আক্রান্ত ১৫৯

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায়  আজ  মঙ্গলবার নতুন করে আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই  পর্যন্ত জেলায় মোট ১৫৯ জন আক্রান্ত হয়েছেন । আজ নতুন করে ১ জন সুস্থ্য হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জন সুস্থ্য হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৮ জন। করোনা প্রতিরোধে কুমিল্লা জেলায় বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া, জেলা প্রশাসন, জেলা পুলিশ জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

আজকের আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর বিষ্ণপুরে একজন,দেবিদ্বারে একজন  ও লাকসামে একজন আক্রান্ত হয়। এ পর্যন্ত কুমিল্লা জেলায় ৩৭৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের মধ্যে ৩১৫২ জনের রিপোর্ট পাওয়া যায়,যার মধ্যে ১৫৯ জন আক্রান্ত। আরো ৫৯১ টি রিপোর্ট আসার অপেক্ষায়।

এ বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ১৩ জন , সদরে ২ জন , তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১২ জন, দেবিদ্বারে ৪৩ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১০ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ২ জন ,মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ১৯ জন, হোমনায় ২ জন, নাঙ্গলকোটে ২ জন ও লাকসামে ১৪ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ১৫৯ জন।