Tag Archives: মৃত্যু আরও ৩ জনের

কুমিল্লায় রবিবার ১৫৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ৩ জনের

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ রবিবার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৩২ জনে।

আজকের রিপোর্টে দাউদকান্দির ১ জন, মুরাদনগরের ১জন ও দেবিদ্বারের ১ জনসহ ৩ জনকে মৃত দেখানো হয়েছে।।ফলে মৃত্যু সংখ্যা ৯১ জন হলো ।

আজকের রিপোর্টে ৩৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনে ৩ জন, দেবিদ্বারে ৭ জন, বুড়িচংয়ে ৯ জন, নাঙ্গলকোটে ৪ জন, বরুড়ায় ৭ জন ও সদর দক্ষিণে ৪ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৫৫ জন, আদর্শ সদরে ১০ জন, দেবিদ্বারে ১০ জন, দাউদকান্দিতে ১ জন, চৌদ্দগ্রামে ১০ জন, মুরাদনগরে ১৮ জন, সদর দক্ষিণে ২১ জন, নাঙ্গলকোটে ১৭ জন, বরুড়ায় ৫ জন, বুড়িচংয়ে ৯ জন, লালমাইয়ে ১ জন ও ব্রাহ্মণপাড়ায় ১ জন।

রবিবার (২৮ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩১৬ জন, মুরাদনগর ২৩৭ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৮২১ জন, লাকসামে ১৯১ জন, চান্দিনায় ১৮৮ জন, তিতাসে ৯৩ জন, দাউদকান্দিতে ১৪০ জন, বরুড়ায় ৮৪ জন, বুড়িচংয়ে ১৬৭ জন, মনোহরগঞ্জে ৮৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫২ জন, নাঙ্গলকোটে ১৮৯ জন, হোমনায় ১১০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৯৬ জন, লালমাইয়ে ৪৪ জন, চৌদ্দগ্রামে ২৪১ জন, আদর্শ সদরে ১২২ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ৩০৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৬ হাজার ৭১৪ জনের। এর মধ্যে ৩ হাজার ২৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৯১ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৩০৬ জন।

কুমিল্লায় আজ রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত ১০৫, মৃত্যু আরও ৩ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৫ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৮ জনে।

আজ নতুন করে কুমিল্লা শহরের চকবাজার ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে (কচুয়া নিবাসী) ২ জন এবং মুরাদনগরে একজনের মৃত্যুসহ ৩ জনের হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- কুমিল্লা নগরীতে ১৭ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ১১ জন, মুরাদনগরে ১৩ জন, চান্দিনায় ১৩ জন,লাকসামে ৭ জন, তিতাসে ৬ জন, হোমনায় ৫ জন, দাউদকান্দিতে ৪ জন, আদর্শ সদরে ৭ জন, বুড়িচংয়ে ১৩ জন, বরুড়ায় ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ১ জন ও মনোহরগঞ্জে ১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৭৩ জন, মুরাদনগর ১৫৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৭ জন, লাকসামে ৮৯ জন, চান্দিনায় ১১৫ জন, তিতাসে ৩০ জন, দাউদকান্দিতে ২৯ জন,বরুড়ায় ২৫ জন, বুড়িচংয়ে ৮৬ জন, মনোহরগঞ্জ ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন,নাঙ্গলকোটে ৬৭ জন, হোমনায় ২০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ২৬ জন, লালমাইয়ে ১০ জন, চৌদ্দগ্রামে ৬৪ জন, আদর্শ সদরে ৭০ জন, মেঘনায় ১৮ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ২৬৮ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৩৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৫৫৬ জনের। এর মধ্যে ১ হাজার ২৬৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৩৮ জন এবং সুস্থ হয়েছে মোট ১৮৪ জন।

কুমিল্লায় বৃহস্পতিবার করোনায় নতুন আক্রান্ত ৫৭, মৃত্যু আরও ৩ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে করোনা ভাইরাসের তান্ডব অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪২৯ জন।

এছাড়াও আজ নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

আজ বৃহস্পতিবার (২১ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৪ জন, আদর্শ সদরে ১০ জন, লাকসামে ২ জন, চান্দিনায় ৯ জন, মুরাদনগরে ৯ জন, নাঙ্গলকোটে ৮ জন, লালমাইয়ে ১ জন, তিতাসে ১ জন, বরুড়া ১ জন ও দেবিদ্বারে ১২ জন।

আজ সুস্থ হয়েছেন ২১ জন। এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৩ জন ।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩৬ জন, সদরে ১৯ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ৬ জন, চৌদ্দগ্রামে ৩ জন ,মনোহরগঞ্জে ৭ জন, মুরাদনগরে ৮০ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ২১ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ২৬ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৪২৯ জন।