Tag Archives: যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লা মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ

কুমিল্লা মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

 

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা নগরী এবং সদর দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আজ রবিবার (২৭ এপ্রিল) ভোররাত পৌনে চারটায় সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সরবরাহকারী মোঃ রুবেলকে (৩৫) আটক করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

পরে নগরীর রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য — মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) এবং মোঃ রাফিউল আলম শফি (২০) — কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন অপরাধীকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ তিনজন আটক

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর শহরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ সোমবার (৩ ফেবু্রুয়ারি) ভোরে শহরের পুরান বাজার ও শ্রীরামদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলেন- মো. বাপ্পি (২১), মো. টিটু (৩২) ও ওদুদ (৪২)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃত তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) উপজেলার গোপচর গ্রামের রাশেদ মিয়ার ছেলে

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরীপুর বাজারের কাঠপট্টিতে সেকান্দরের গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যৌথবাহিনীর অভিযানে

যৌথবাহিনীর অভিযানে মেঘনায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫

যৌথবাহিনীর অভিযানে মেঘনায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে । মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামে অভিযান চালান যৌথবাহিনী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলম মিয়ার বসত ঘরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা, ২৯৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেন। এর সাথে জড়িত অভিযোগে দুই নারী সহ পাঁচজনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন- আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮)। এছাড়া আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)।

হোমনা- মেঘনা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। রাত তিনটা থেকে অভিযান শুরু করে এবং শেষ হয় সকাল সাড়ে ৭টায়।

লুটেরচর ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হক বলেন,নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মো.আলম মিয়াকে মাদকসহ আগেও একাধিক বার গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলম মিয়ার ঘরে যৌথ অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা, ২৯৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি ও সাতটি মোবাইল ফোন জব্দ করি এবং দুই নারীসহ পাঁচজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।
জাকির হোসেন হাজারী

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আরিফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ধর্মপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে সাইফুল ইসলাম আরিফ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে সেনাবাহিনী ২৩ বীর-এর নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে আরিফের কাছ থেকে একটি ওপেন বোল্ট শটগান, দুটি দা, ছয়টি ধারালো ছুরি এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, অস্ত্রধারী আরিফ বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।