স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামের জোড় খেজুর গাছতলা এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
র্যাব এর একটি আভিযানিক দল গত ১৩ ফেব্রুয়ারী দুপুরে জোড় খেজুর গাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাগার পুষ্কুরনী গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫)।
এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
