Tag Archives: সদর দক্ষিণের সুয়াগঞ্জের অংশে মহাসড়ক

সদর দক্ষিণের সুয়াগঞ্জের অংশে মহাসড়ক

সদর দক্ষিণের সুয়াগঞ্জের অংশে মহাসড়ক ও ফুটপাতে কাঁচাবাজার, ঝুঁকিতে পথচারী

সদর দক্ষিণের সুয়াগঞ্জের অংশে মহাসড়ক ও ফুটপাতে কাঁচাবাজার, ঝুঁকিতে পথচারী

স্টাফ রিপোর্টার:

মহাসড়ক এর একাংশ ও মহাসড়ক ঘেঁষে থাকা পথচারীর চলাচলের রাস্তার অংশে বসে শাকসবজি, মাছ ও ফলের দোকান। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে জেনেও ক্রেতারা মহাসড়কে দাঁড়িয়ে কিনছেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কাঁচা বাজারের সাথেই তিন চাকা থেকে শুরু করে অধিকাংশ পরিবহনগুলোতে চলছে যাত্রী তোলা। ফলে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহনকে চলতে হচ্ছে ধীরগতিতে। এতে প্রায় সময় দূর্ঘটনা পাশাপাশি তৈরি হচ্ছে যানজট।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী অংশে এই দৃশ্য প্রতিদিনের।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, এই অস্থায়ী বাজারের কোনো অনুমোদন নেই। বাজার বসার ফলে পথচারী হাঁটতে কষ্ট সাধ্যের হয়। এতে করে পথচারী জন্য তৈরি করা ওভারব্রিজ ব্যবহারেও সমস্যা হচ্ছে।

বাজার করতে আসা স্থানীয় শফিকুল আলম বলেন, সপ্তাহের প্রায় প্রতিদিনই ছোট বড় পরিসরে দোকান বসে থাকে। এ বাজারে স্থানীয় কৃষক সহ বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসেন। আবার এই মহাসড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রামগামী দূরপাল্লার অনেক যানবাহন চলে। এ কারনে নির্ভয়ে হাঁটাও কষ্টকর। এভাবে মহাসড়কে বাজার বসানোয় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

পথচারী ইমরান, তোফাজ্জল সহ একাধিক পথচারীর সাথে কথা হয় দৈনিক আজকের কুমিল্লার এই প্রতিবেদকের সাথে। তারা বলেন, মহাসড়কের পাশে দোকান বসার ও যত্রতত্র গাড়ি দাড়িয়ে যাত্রী তোলার কারনে যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে আমাদের সহ অন্যান্য পথচারীদের চলাচলে কষ্ট হয়। তবুও কী আর করা।

নাম প্রকাশে অনিচ্ছুক সুয়াগাজী থেকে পদুয়ার বাজার বিশ্বরোড মহাসড়কের মাইক্রোবাস চালক বলেন, তরিতরকারি ও মাছের দোকান বসার কারণে মহাসড়ক অনেকটাই ছোট হয়ে গেছে। তার মাঝে কিছুক্ষণ পর মদিনা, বিজলী সুপার, অন্যান্য পরিবহন বাস এসে দাঁড়ায়। এ কারণেই এমন যানজট। সড়কের পাশ থেকে এসব দোকান সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

এ ব্যাপার একাধিক সবজিও মাছ বিক্রেতার সাথে কথা বলতে চাইলে বক্তব্য দিতে কেউ রাজি নন।

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত আলী বলেন মহাসড়ক এর এক পাশ ও পথচারীর চলাচলের রাস্তায় যে বাজার বসে এটার সাথে আমরা কেউ জড়িত নাই। আমরা চাই এ দখল উচ্ছেদ করা হোক। দখল উচ্ছেদের ব্যাপারে আমাদের বাজার কমিটির থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, মহাসড়কের সুয়াগঞ্জ অংশে যে অবৈধ বাজার বসছে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এ বাজারের কোনো অনুমতি নেই এবং কি মামলা জটিলতার কারনে এ বাজার থেকে সরকার কোনো রাজস্ব পায় না আর উচ্ছেদ এর বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর এর সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করব।