,

কুমিল্লায় ৪ কেজি ওজনের শিশুর জন্ম!

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

আড়াই কেজি থেকে তিন কেজি, সাধারণত এরকমই হয় সদ্য জন্মানো শিশুর ওজন। কিন্তু কুমিল্লা জেনারেল হাসপাতালে এক প্রসূতি মা যে শিশুর জন্ম দিলেন তার ওজন স্বাভাবিকের থেকে প্রায় দুই গুণ বেশি।

শিশুকে গর্ভে ধরে রাখার মতো প্রয়োজনীয় অবস্থা শরীরে না থাকায় সময়ের আগেই ডেলিভারির ব্যবস্থা করতে হয়। সারাদিন ধরে প্রসববেদনায় প্রচণ্ড কষ্ট পাওয়ার পর দুপুর ২টা ৩০ মিনিটে একটি শিশুর জন্ম দেন এই মা।

কিন্তু ডেলিভারির পর শিশুটির ওজন দেখে চমকে ওঠেন ডাক্তাররা। শিশুটির ওজন ৪ কেজি। রেকর্ড না গড়লেও কুমিল্লায় জন্মানো সবথেকে বেশি ওজনের শিশু এটি।

যদিও বিশ্বের সব থেকে বেশি ওজনের শিশুর জন্মও অস্ট্রেলিয়াতেই। তিন বছর আগে কুইন্সল্যান্ডে জন্মেছিল সব থেকে বেশি ওজনের শিশু। ওই শিশুর ওজন ছিল ৬.৭৬ কেজি।