Tag Archives: সরাইল থানা

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ২ জনের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আল আমিন (১৪) উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪) ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে।

জানা গেছে, দুপুরে একটি ইটবোঝাই ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন নিহত হয়েছেন। তবে এখনো মামলা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক মুহিদ মিয়া নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রিহান উদ্দিনের ছেলে।

ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের মতো গত বুধবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। ওই দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কথা বলে বাকি সবাইকে বাড়ি যেতে বলে। ওই শিক্ষার্থীও স্যারের কথামতো বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে।

এদিকে বাইরে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। তখন শিক্ষক মুহিদ মিয়া দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থীর ধর্ষণের জন্য উদ্যত হয়। শিশু শিক্ষার্থী তখন চিৎকার শুরু করে। শিক্ষক মুহিদ মিয়া ছুরি বের করে শিশু শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেয়।

তখন ভয়ে ওই শিক্ষার্থীর চিৎকার বন্ধ করে। সেই সুযোগে শিক্ষক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে কেঁদে কেঁদে তার নানার কাছে ঘটনা খুলে বলে। বর্তমানে ওই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে শিক্ষক মুহিদ মিয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল দুটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপার সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেব।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের মামা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা আসামিকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে বাড়ছে ডাকাতি

 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যাত্রীবাহী অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সড়কের বড্ডাপাড়া (হেলিপ্যাড) এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।

দুলাল মিয়া (৩২) নামের এক যাত্রীকে মারধর করে নগদ টাকা মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। এ সড়কে চলাচলকারী যাত্রীরা জানায়, গত কয়েকদিন ধরে এ সড়কের বড্ডা পাড়া ব্রীজ থেকে শুরু হয়ে সরাইল কলেজের মোড় পর্যন্ত সম্প্রতি রাতের বেলায় ডাকাতি বেড়ে গেছে।

ডাকাতের কবলে পড়া দুলাল মিয়া জানান, গভীর রাতে চিকিৎসা শেষে স্ত্রী পারভিনকে (২৭) নিয়ে জেলা সদর হাসপাতাল থেকে নিজ বাড়ি কালিকচ্ছ মনিরবাগের উদ্যেশ্যে রওনা দেন। বিশ্বরোড মোড় থেকে ব্যটারি চালিত অটোরিকশা নিয়ে কালিকচ্ছ যাচ্ছিলেন। রাত ১২টার দিকে বড্ডাপাড়া হেলিপ্যাড বরাবর স্থানে গামছা দিয়ে মুখ বাঁধা ৪ জন লোক তাদের অটোরিকশাটি গতিরোধ করে। তাদেরকে মারধর করে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে। তাদের কাছে থাকা নগদ ২৯ হাজার ৭৩০ টাকা ও তিনটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ডাকাতদল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি। খুঁজ খবর নিয়ে দেখছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নোয়াগাঁও পূর্বপাড়ার মো. মুর্তুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্যেশ্যে বিশ্বরোড থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি খাদ্য গুদামের বরাবর আসামাত্র ৮-১০ জনের মুখোশধারী এক দল ডাকাত গাছ ফেলে আটকে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোহাম্মদ আলীর মুঠোফোন নিয়ে নেয়। সাথে থাকা ৩ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এর আগে গত ২৮ নভেম্বর একই জায়গায় রাত সাড়ে ১১টার দিকে শাহআলম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বহনকারী সিএনজিকে আটক করে সংঘবদ্ধ এক দল ডাকাত।