Tag Archives: সর্বোচ্চ কুমিল্লা শহরে

কুমিল্লায় শনিবারে করোনায় আক্রান্ত ৩৮ জন, সর্বোচ্চ কুমিল্লা শহরে

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় শনিবার নতুন করে আরও ৩৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭০ জনে।

আজকের রিপোর্টে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে।  তারা হলেন কুমিল্লা সদর ও কুমিল্লা সিটির বাসিন্দা। ফলে মৃত্যুর সংখ্যা ১৭৫ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১২ জন, লাকসামে ৩ জন,   চৌদ্দগ্রামে ২ জন, বুড়িচংয়ে  ১ জন, সদর দক্ষিণে  ১ জন,  বরুড়ায়  ৫ জন, মনোহরগঞ্জ- ১ জন, হোমনায়  ৬ জন, আদর্শ সদরে  ১ জন,  দেবিদ্বারে  ২ জন, চান্দিনায়  ১ জন, লালমাইয়ে  ১ জন, দাউদকান্দিতে  ১ জন,  ব্রাহ্মণপাড়ায়  ১ জন।

আজকের রিপোর্টে ৪৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ২৬ জন, নাঙ্গলকোটের ৫ জন,  সদর দক্ষিণের ৫ জন, দেবিদ্বারের ৬ জন,  ব্রাহ্মণপাড়ায়  ৩ জন, চান্দিনায় ৩ জন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩১ হাজার ৫৫৮  জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৮০৫ জনের। এর মধ্যে ৬ হাজার ৭৭০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৭৫ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ২৩৪ জন।

 

কুমিল্লায় সোমবারে ৫১ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ কুমিল্লা শহরে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় সোমবারে  ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮  জনে।

আজকের রিপোর্টে দেবিদ্বার ও চাদঁপুরে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে । তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ফলে মৃত্যু সংখ্যা ৫৪ জন হলো । আজকে সুস্থ্য দেখানো হয়েছে ৮৩ জনকে। তারা হলেন কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬৩ জন, দেবিদ্বারে ১২ জন, সদর দক্ষিণে ৪ জন ও নাঙ্গলকোট উপজেলায় ৪ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ১৪ জন, লাকসামে ৭ জন,  বুড়িচংয়ে ৫ জন, বরুড়ায় ২ জন, ব্রাহ্মণপাড়ায় ৭ জন, দেবিদ্বারে ১১ জন, মুরাদনগরে ১ জন, নাঙ্গলকোটে ১ জন,লালমাইয়ে ১ জন, সদর দক্ষিণে ১ জন, লালমাইয়ে ১ জন ও  মনোহরগঞ্জ উপজেলায় ১ জন।

সোমবার (১৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২২৪ জন, মুরাদনগর ১৭৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪৩৮ জন, লাকসামে ১৪৭ জন, চান্দিনায় ১৪৮ জন, তিতাসে ৪৩ জন, দাউদকান্দিতে ৭৪ জন,বরুড়ায় ৫৭ জন, বুড়িচংয়ে ১২০ জন, মনোহরগঞ্জ ৩১ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৮ জন, নাঙ্গলকোটে ৯১ জন, হোমনায় ৩৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৪৩ জন, লালমাইয়ে ১৭ জন, চৌদ্দগ্রামে ১৭৬ জন, আদর্শ সদরে ৯২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৪ হাজার ৩০০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৬৬৫  জনের। এর মধ্যে ২ হাজার ৮  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৫৪ জন এবং সুস্থ হয়েছে মোট ৪৬৯  জন।

 

 

 

 

 

কুমিল্লায় শুক্রবারে ৮৪  জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ কুমিল্লা শহরে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪  জনে।

আজকের রিপোর্টে কোন মৃত্যু নেই। ফলে মৃত্যু সংখ্যা ৪৮ জনেই আছে । আজকে নাঙ্গলকোটে সুস্থ্য হয়েছেন  ২৩  জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে  ৪১ জন,  চৌদ্দগ্রামে  ১৩ জন,  লাকসামে ১১ জন,  নাঙ্গলকোটে  ৯ জন,  বরুড়ায়  ৫ জন,  মুরাদনগরে ৪ জন ও  বুড়িচংয়ে  ১ জন।

শুক্রবার (১২ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৭৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৪৫ জন, লাকসামে ১১৪ জন, চান্দিনায় ১৩৬ জন, তিতাসে ৩৯ জন, দাউদকান্দিতে ৫৮ জন,বরুড়ায় ৪৩ জন, বুড়িচংয়ে ১০৯ জন, মনোহরগঞ্জ ৩০ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩৩ জন, লালমাইয়ে ১৩ জন, চৌদ্দগ্রামে ১৬০ জন, আদর্শ সদরে ৭৯ জন, মেঘনায় ২৩ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৩ হাজার ৪৯৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৫৮৮ জনের। এর মধ্যে ১ হাজার ৭১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪৮ জন এবং সুস্থ হয়েছে মোট ২৯৮ জন।