,

চৌদ্দগ্রামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী সভায় অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2017
news-image

মোঃ আনিছুর রহমানঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী অপরাধ দমন সভা গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ঘোলপাশা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি শাহ আলম। ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল। বিশেষ অতিথি ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আল রায়হান আলকাছ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আরিফুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবদুল কাদির, ইউপি মেম্বার বেলাল হোসেন, সাবেক মেম্বার রমিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সামছুল হক, আ’লীগ নেতা আবুল খায়ের প্রমুখ।
বক্তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতারোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।