Tag Archives: স্যামসাং

স্যামসাংয়ের আয়োজনে কে-পপ কনসার্ট

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে অনুকরণীয় সম্পর্কের উদাহরণ হিসেবে কোরিয়া সপ্তাহ ২০২৩ উদযাপন করা হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে, কোরিয়া সপ্তাহের ‘শোকেস কোরিয়া ২০২৩’ মেলায় স্যামসাংয়ের পৃষ্ঠপোষকতায় দেশের প্রথম কে-পপ কনসার্ট আয়োজিত হয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় কে-পপ ব্যান্ড ও তায়কোয়ান্দো দলের এ মনোমুগ্ধকর পারফরমেন্স।

দু’দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সভাপতি মো. জসিম উদ্দিন; এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং কিউন।

অতিথিদের নিবন্ধন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়। পরে প্রধান অতিথি বেলা দেড়টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই দিনব্যাপী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ আয়োজনে কোরীয় পণ্য ও সেবা প্রদর্শন করতে প্রদর্শনীতে অংশগ্রহণ করে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। অতিথি ও দর্শনার্থীদের সামনে কোরিয়ার সঙ্গীত ও সংস্কৃতি প্রদর্শনের অংশ হিসেবে কে-পপ কনসার্টের আয়োজন করা হয় স্যামসাংয়ের পক্ষ থেকে। বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজিত এই কে-পপ কনসার্টে ছেলেদের গ্রুপ ‘ট্যান’ ও মেয়েদের গ্রুপ ‘আইসিইউ’ অংশ নেয়। পাশাপাশি, কোরীয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো প্রদর্শন করে ‘নলজা’। আয়োজনটি স্যামসাংয়ের টাইটেল স্পন্সরে অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষ্ঠানে কনজ্যুমার ইলেকট্রনিকস ও গ্যালাক্সি স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করে স্যামসাং।

অনুষ্ঠানে স্যামসাংয়ের সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৩ আলট্রা (২০০ মেগাপিক্সেল ক্যামেরা) প্রদর্শন করা হয়। এছাড়া, সেখানে স্যামসাংয়ের ফ্রেম ও সেরিফ টিভির মতো লাইফস্টাইল টিভির পাশাপাশি সর্বাধুনিক মডেলের টিভি, সদ্য উন্মোচিত বিস্পোক রেফ্রিজারেটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত ওয়াশিং মেশিন প্রদর্শন করা হয়।

ক্রেতাদের আস্থা ও পছন্দের জায়গা থেকে স্যামসাং মোবাইল ও স্যামসাং টিভি ইন্টারব্র্যান্ড কর্তৃক সেরা ৫ গ্লোবাল ব্র্যান্ডের একটি এবং বাংলাদেশে সুপারব্র্যান্ডস হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বের নিদর্শন সমুন্নত রাখতে ভূমিকা রাখছে স্যামসাং। পাশাপাশি, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে গর্বিত অংশীদার হিসেবে পাশে রয়েছে স্যামসাং।

স্যামসাং -এর মাসব্যাপী স্মার্টফোন ক্যাম্পেইন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে স্যামসাং

ডেস্ক রিপোর্ট:
যারা এতোদিন নতুন স্মার্টফোন কিনবেন বলে পরিকল্পনা করছিলেন, তারা সেপ্টেম্বর মাসে স্যামসাংয়ের বিশেষ ক্যাম্পেইনের সুযোগ কাজে লাগাতে পারেন। শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাং নিয়ে এসেছে স্মার্টফোনের ওপর মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য স্যামসাংয়ের বিস্তৃত ক্যাটলগের স্মার্টফোনগুলোর ওপর থাকছে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগের দুর্দান্ত অফার। স্যামসাং এর বিভিন্ন সিরিজ ও দামের স্মার্টফোন ক্রয়ে এই অফার সুবিধা পাবেন ক্রেতারা।

স্যামসাং স্মার্টফোন কিনে শুধু অর্থ সাশ্রয়ই নয় বরং আকর্ষণীয় উপহার হিসেবে ক্রেতারা আরও পাবেন ব্র্যান্ডের ব্যাকপ্যাক এবং টি-শার্ট। এছাড়াও, ক্রেতাদের জন্য স্যামসাং দিচ্ছে অপারেটর এবং ডিভাইস অনুযায়ী ২৬ জিবি পর্যন্ত ডেটা বান্ডল অফার। ক্রেতাদের কেনাকাটাকে আরও সাচ্ছন্দ্যদায়ক করতে নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে থাকছে ১৮ মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “বাংলাদেশে আমরা অনেক বছর ধরে বিভিন্ন সেগমেন্টের পণ্যের মাধ্যমে লাখো ক্রেতার স্মার্ট চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি। এবার মাসব্যাপী এ ক্যাম্পেইনটি সবার জন্য এক সুবর্ণ সুযোগ হিসেবে এসেছে।”

অফার সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি স্যামসাংয়ের অফিসিয়াল আউটলেট ঘুরে আসুন অথবা ভিজিট করুন স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজ। অফারটি চলবে এ মাসের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

তুখোড় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় সাশ্রয়ী মূল্যে স্যামসাং -এর গ্যালাক্সি এ০৩

 

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি, দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো এর আইকনিক ‘অসাম সিরিজ’-এর নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ০৩। বাজারের অন্যতম বাজেট-বান্ধব এই স্মার্টফোনটিতে রয়েছে উচ্চ রেজ্যুলুশনের তুখোড় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, সুবিশাল ডিসপ্লে ও দুর্দান্ত ব্যাটারি, যার দাম পড়বে মাত্র ১১,৯৯৯ টাকা। প্রয়োজনীয় সকল ফিচারযুক্ত এই সাশ্রয়ী স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।

স্যামসাং সবসময়ই অ্যান্ড্রয়েডপ্রেমীদের অন্যতম পছন্দের ব্র্যান্ড। বিশেষ করে, এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলোতে রয়েছে শীর্ষস্থানীয় ফিচারের পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তি। তবে, ফ্ল্যাগশিপ ফোনগুলো ব্যয়বহুল হওয়ায় অনেকেই এসব ফোন অনেকেরই সাধ্যের বাইরে। বর্তমানে, মানুষ সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন চায়। তাই, ফ্যানদের চাহিদা মেটাতে স্যামসাং বাংলাদেশ সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এর ‘অসাম সিরিজ’-এর সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এ০৩ নিয়ে এসেছে।

স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেট-আপ, যাতে ফটোগ্রাফিতে আগ্রহী গ্রাহকদের জন্য ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তুলতে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তুখোঁড় প্রাইমারি ক্যামেরা, সাবজেক্ট ফুটিয়ে তোলার জন্য ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং অসাধারণ সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রথমবারের মতো এমন আকর্ষণীয় দামে স্যামসাং নিয়ে এসেছে উচ্চ-রেজ্যুলুশনের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা!

স্যামসাং গ্যালাক্সি এ০৩ -তে রয়েছে ৬.৫ ইঞ্চির বিশাল এইচডি+ ডিসপ্লে। চমৎকার ইনফিনিটি ভি ডিসপ্লে’র সাথে ব্যবহারকারীরা এতে সম্পূর্ণ ভিউয়ের অভিজ্ঞতা নিতে পারবেন। ভিডিও দেখার অভিজ্ঞতা আরও অসাধারণ করে তুলতে এই ডিসপ্লের সাথে স্যামসাং যুক্ত করেছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম। ফলে, জোরালো আওয়াজের সাথে ভিডিও দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত হবে।

ইউনিসক ডুয়াল ১.৬ গিগাহার্জ ও হেক্সা ১.২ গিগাহার্জের শক্তিশালী অক্টাকোর প্রসেসরের সাথে গ্যালাক্সি এ০৩ ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারে ঝামেলাহীন অভিজ্ঞতা দিবে। দিন থেকে রাত পর্যন্ত দীর্ঘস্থায়ী ব্যাটারির অভিজ্ঞতা দিতে এতে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের দুর্দান্ত ব্যাটারি। ব্যবহারকারীরা এখন সারাদিন চার্জার বহনের ঝামেলা ছাড়াই নিজেদের সুবিধামতো ফোন ব্যবহার করতে পারবেন।

এছাড়াও, সাশ্রয়ী মূল্যের স্যামসাং গ্যালাক্সি এ০৩-তে রয়েছে ৩/৪ জিবি র‌্যাম ও ৩২/৬৪ রমের বিশাল স্টোরেজ এবং ১ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি। ফলে, ব্যবহারকারীরা ফোনের জায়গা শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই তাদের প্রিয় মুহূর্তের সকল স্মৃতি মোবাইলে সংরক্ষণ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং গ্যালাক্সি এ০৩ উন্মোচন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সাশ্রয়ী মূল্যের এই অসাধারণ ডিভাইসটি ব্যবহারকারীদের স্মার্টফোন সংক্রান্ত বেশিরভাগ চাহিদা পূরণ করবে। এখন, স্যামসাং ফ্যানরা অতিরিক্ত খরচ না করেই উপভোগ করতে পারবেন অত্যাধুনিক প্রযুক্তি ও চমকপ্রদ উদ্ভাবন।”

স্যামসাং টিভিতে ১৫ হাজার টাকারও বেশি ক্যাশব্যাক

 

ডেস্ক রিপোর্ট:

শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস প্রস্তুতকারক ব্র্যান্ড স্যামসাং তার ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এক অসাধারণ অফার নিয়ে এসেছে। অধিক সংখ্যক ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে শীর্ষস্থানীয় টেলিভিশন মডেলগুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে বিশ্বের ১ নম্বর টিভি ব্র্যান্ডটি এর টিভি লাইন-আপে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা প্রদান করছে।

এ অফারের আওতায়, ৫৫-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৫৫এইউ৭৭০০আর) এবং (ইউএ৫৫এইউ৮০০০আর) এ দু’টি পৃথক মডেলের টিভিগুলো যথাক্রমে ৯৯,৯০০ টাকার পরিবর্তে ৯৩,৯০০ টাকায় এবং ১,০৫,৯০০ টাকার পরিবর্তে ৯৯,৯০০ টাকায় পাওয়া যাবে। ৫৫-ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভির মডেলগুলো ব্যবহারকারীদের স্পষ্ট ছবি ও দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করার সুযোগ করে দিবে। এটি স্বয়ংক্রিয়ভাবে কম রেজ্যুলেশনের ভিডিওগুলো সিন-বাই-সিন বিশ্লেষণ করে এবং শক্তিশালী ফোরকে আপস্কেলিং প্রযুক্তির মাধ্যমে কালার ও কন্ট্রাস্ট সমন্বয় করে, যার ফলে ফোরকে রেজ্যুলেশন কনটেন্ট উপভোগ করা যায়।

এছাড়াও, ৫০-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৫০এইউ৭৭০০আর) এবং (ইউএ৫০এইউ৮০০০আর) দু’টি মডেল পূর্ব মূল্য ৭৮,৯০০ টাকার পরিবর্তে ৭৩,৯০০ টাকা এবং ৮৪,৯০০ টাকার পরিবর্তে ৭৮,৯০০ টাকায় পাওয়া যাবে। স্মার্ট ফোরকে অভিজ্ঞতার সাথে এই মডেলগুলো রঙিন এবং প্রাণবন্ত ছবি প্রদান করে। রঙের এক বিলিয়ন শেড সহ ডায়নামিক ক্রিস্টাল প্রযুক্তি বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা প্রদান করে, যাতে ব্যবহারকারীরা ছবির প্রতিটি বিষয় দেখতে পারবেন।

৪৩-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৪৩এইউ৭৭০০আর) এবং (ইউএ৪৩এইউ৮০০০আর) দু’টি মডেল এখন পূর্ব মূল্য ৫৯,৯০০ টাকার পরিবর্তে ৫১,৯০০ টাকায় এবং অন্যটি ৬৮,৯০০ টাকার পরিবর্তে ৫৯,৯০০ টাকায় পাওয়া যাবে। স্লিম গড়নের ৪৩-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি মডেলগুলো প্রাণবন্ত রঙ প্রদান করে। নজরকাড়া ডিজাইনের ফোরকে ইউএইচডি টিভি’র ফিচার ৪-গুন বেশি পিক্সেলের সাথে সাধারণ এফএইচডি থেকে নিখুঁত ছবি প্রদান করে।

এছাড়াও, ৪৩-ইঞ্চি স্মার্ট এফএইচডি টিভি (ইউএ৪৩টি৫৪০০এআর) ৪৯,৯০০ টাকার পরিবর্তে ৪৫,৯০০ টাকায়, ৩২-ইঞ্চি স্মার্ট এইচডি টিভি (ইউএ৩২টি৪৪০০এআর) পূর্ব মূল্য ৩২,৯০০ টাকার পরিবর্তে ৩০,৯০০ টাকায় এবং ৩২-ইঞ্চি বেসিক এইচডি টিভি (ইউএ৩২এন৪০১০এআর) পূর্ব মূল্য ২৮,৯০০ টাকার পরিবর্তে ২৬,৯০০ টাকায় পাওয়া যাবে। পারকালার প্রযুক্তির স্যামসাং এফএইচডি/এইচডি টিভি নিখুঁত ও উচ্চ মানসম্পন্ন ছবি প্রদান করে।

কিউএলইডি টিভি মডেলগুলোতে অবিশ্বাস্য ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে স্যামসাং। ৫৫-ইঞ্চি কিউএলইডি টিভির (কিউএ৫৫কিউ৬০এএআর) এবং (কিউএ৫৫কিউ৭০এএআর) দুটি মডেল এখন যথাক্রমে ১,৪৪,৯০০ টাকার পরিবর্তে ১,২৯,৯০০ টাকায় এবং ১,৫৯,৯০০ টাকার পরিবর্তে ১,৪৪,৯০০ টাকায় পাওয়া যাবে। ঝকঝকে ছবি প্রদানে ডিভাইসগুলোতে বিশেষ কোয়ান্টাম ডট প্রযুক্তি রয়েছে। কালার ভলিউম ১০০% সহ, কোয়ান্টাম ডট আলোকে প্রাণবন্ত রঙে পরিণত করে এবং যেকোনো ব্রাইটনেসেই তা বজায় থাকে।

এই বিশেষ অফারের বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং সবসময়ই সর্বোচ্চ মানের প্রযুক্তি পণ্য এবং সেবা প্রদানের ওপর জোর দেয়। আমরা বিশ্বাস করি, এই পণ্যগুলোর দাম কমানোর মাধ্যমে আমরা ফিচার বা মানের সাথে কোনোরূপ আপোষ না করেই স্যামসাং পণ্যগুলোকে আরও অধিক সংখ্যক গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে পারবো।”

গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণে ধারাবাহিকভাবে উদ্ভাবনী পণ্য তৈরি স্যামসাংয়ের কাছে সব সময়ই প্রাধান্য পায়। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যতিক্রমী উদ্ভাবনী উপভোগ করতে পারেন, টিভি রেঞ্জের মূল্যহ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি তা এখন নিশ্চিত করছে।

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন উদ্ভাবন ৪৫ লিটার ফ্যামিলি সাইজ কনভেকশন ওভেন

ডেস্ক রিপোর্ট:

প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য উদ্ভাবন ও বিকাশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আসছে স্যামসাং। এরই ধারাবাহিকতায়, স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে ৪৫ লিটারের ধারণক্ষমতা বিশিষ্ট একটি নতুন কনভেকশন ওভেন।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘জীবনযাত্রার দ্রুত পরিবর্তনের ফলে কনভেকশন ওভেনগুলো প্রচলিত রান্না পদ্ধতির একটি উপযুক্ত বিকল্পে পরিণত হয়েছে। এর ক্রমবর্ধমান গ্রাহকচাহিদা মূল্যায়নের পর, আমরা বাংলাদেশি রান্না পদ্ধতির সাথে মানানসই একটি দীর্ঘস্থায়ী পণ্য উন্মোচন করার সিদ্ধান্ত নেই। আমরা আশাবাদী যে, এই উদ্ভাবনটি গ্রাহকদের সময় বাঁচাতে এবং বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে রান্নার কাজটি করতে সহায়তা করবে এবং তাদের জীবনকে আরো সহজ করে তুলবে।’

সুবিশাল ধারণক্ষমতার অসাধারণ ফিচার সমৃদ্ধ এই ওভেনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন কর্মজীবী, গৃহিণী ও মিলেনিয়ালদের দৈনন্দিন রান্নার কাজ আরও সহজ হয়। মানুষের লাইফস্টাইলকে সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এটিতে বিভিন্ন ধরণের কুকিং মোড রাখা হয়েছে। কনভেকশন ব্যবহারের পাশাপাশি এটি মাইক্রোওয়েভ ও গ্রিল করার জন্যও ব্যবহার করা যাবে।

ওভেনটিতে স্যামসাং সিরামিক এনামেল ইন্টেরিওর রয়েছে, যা অ্যান্টি-ব্যাকটেরিয়াল সুরক্ষা নিশ্চিত করে। সিরামিক এনামেলের শক্ত প্রলেপ এবং ভেতরের শক্তিশালী গঠন ওভনটিকে আরও সাত গুণ বেশি মরিচা ও স্ক্র্যাচ প্রতিরোধী করে তুলেছে। এছাড়াও, ওভেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রক্রিয়া স্বাস্থ্যকর এবং সহজতর করতে এতে রাখা হয়েছে ডিউরেবল সারফেস ব্যবস্থা।

স্যামসাং স্মার্ট সেন্সর প্রযুক্তি রান্নার আদর্শ সময় ও শক্তি নির্ধারণ করে, আর্দ্রতা শনাক্ত করে এবং পরিপূর্ণতার জন্য খাবারের ওজন নির্ণয় করবে। উপরন্তু, স্যামসাং-এর এই উদ্ভাবনী প্রযুক্তি গ্রাহকদেরকে যথাযথ উপায়ে সঠিকভাবে রান্না সম্পন্ন করতে সাহায্য করবে। এর ব্যতিক্রমধর্মী অসাধারণ এনামেল কার্যকারিতা জার্মানির হোহেনস্টাইন ইনস্টিটিউট থেকে অনুমোদন লাভ করেছে। এটি প্লাস্টিকের মতো নয়, ফলে প্লাস্টিকের মতো রান্নার উচ্চ তাপমাত্রায় বা অতিরিক্ত পরিষ্কারের কারণে এর রঙ নষ্ট হয় না।

স্যামসাং -এর এই ৪৫ লিটার কনভেকশন ওভেনে ক্রেতারা এখন বেকিং থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল রান্নাসহ অসংখ্য খাবারের আইটেম তৈরির পাশাপাশি পুনরায় খাবার গরম করতে পারবেন। এই ওভেনটি বাজারে পাওয়া যাবে সিলভার কালারে। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৯০০ টাকা।

শুরু হয়েছে ‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসের প্রি- অর্ডার

প্রেস বিজ্ঞপ্তি:
দেশের বাজারে স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৫১ নিয়ে এসেছে স্যামসাং। সম্প্রতি অসাধারণ ফিচারসমৃদ্ধ স্যামসাংয়ের নতুন হ্যান্ডসেটের এর প্রি- অর্ডার শুরু হয়েছে। আগ্রহী ক্রেতারা এখন দুর্দান্ত পারফরমেন্সের ‘মিনেস্ট মনস্টার এভার’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি কেনার জন্য প্রি- অর্ডার করতে পারবেন।

গেম খেলার সময় নিরবচ্ছিন্ন ও হাইলি ব্যালেন্সড পারফরমেন্সের বিষয়টি নিশ্চিত করতে স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন টিএম ৭৩০জি অক্টাকোর ডুয়াল ২.২ গিগাহার্টজ+ হেক্সা ১.৮ গিগাহার্টজ) প্রসেসর ও অ্যাডরেনো ৬১৮ জিপিইউ। পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে চমৎকার কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটির মূল ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেল (ওয়্ইাড), ১২ মেগাপিক্সেল ( আল্ট্রা-ওয়াইড), ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এছাড়াও, ফ্রন্ট ক্যামেরা হিসেবে ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল (এফ২.২) ক্যামেরা। ডিভাইসটিতে রয়েছে ১২৮ জিবি রম এবং মাইক্রো এসডি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে, ব্যবহারকারীরা তাদের মূল্যবান ডাটা ও স্মরণীয় মুহূর্তগুলো সহজেই সংরক্ষণ করতে পারবেন। গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীর মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে আরো দুর্দান্ত। কারণ, ডিভাইসটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ (২৪০০ x ১০৮০), এসঅ্যামোলেড প্লাস ইনফিনিটি ‘ও’ ডিসপ্লে এবং স্টেরিও স্পিকারসহ ডলবি অ্যাটমোস অডিও সিস্টেম।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘তরুণ প্রযুক্তিপ্রেমী, বিশেষ করে যারা স্মার্টফোনে স্পিড ও পারফরমেন্সের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন তাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত এক্সপেরিয়েন্স দিতে গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। হেভি স্মার্টফোন-গেমারদের জন্য কিংবা চলার পথে বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে গ্যালাক্সি এম৫১ দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।’

স্যামসাং গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি- অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ছয় মাস পর্যন্ত বিনাসুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে তাই প্রতিটি এম৫১ ডিভাইস প্রি- অর্ডারে ক্রেতারা পাচ্ছেন একটি স্টাইলিশ জ্যাকেট। ৩৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি প্রি- অর্ডার করা যাবে আগামী ২ ডিসেম্বর অথবা স্টক থাকাকালীন সময় পর্যন্ত।