Tag Archives: হোমনায় নিখোঁজের ৪ দিন পর ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

হোমনায় নিখোঁজের ৪ দিন পর ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় নিখোঁজের চার দিন পর ছেনোয়ারা বেগম (৭৩) নামের মানুষিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঘাগুটিয়া ইউনিয়নের শরিফপুর এলাকার কাউয়ারটেক বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত ছেনোয়ারা বেগম উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শরিফপুর গ্রামের আলমাছ মিয়ার স্ত্রী। তিনি একই গ্রামের রবি উল্লাহ মিয়ার মেয়ে।

এলাকাবাসী ও থানাসূত্রে জানা যায়, নিহত ছেনোয়ারা বেগম মানুষিক ভারসাম্যহীন ছিলেন। তার কোন আত্মীয় স্বজন নেই। সে ভবঘুরে জীপন যাপন করতো। চারদিন আগে সে নিখোঁজ হয়। চারদিন পর বিলের পানিতে তার মরদেহটি পাওয়া যায়।

এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া জানান, নিহত বৃদ্ধা মানুষিক ভারসাম্যহীন ছিলেন। ময়না তদন্তের জন্য তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হোমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।