,

কুমিল্লা সদর দক্ষিণ থানা ওসির নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

আজ দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম এর নেতৃত্বে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার অবৈধ ফুটপাত দখলমুক্ত করে।

দীর্ঘদিন যাবত বিভিন্ন দোকানিরা তাদের সামনের ফুটপাট অবৈধভাবে দখল করে ছোট ব্যাবসায়ী ও হকারদের কাছে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে আসছে। যা ছিল এলাকাবাসির চলাচলের জন্য চরম দূর্ভোগের মাধ্যম। পুলিশের ফুটপাট দখলমুক্ত অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এ সময় সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর,সিনিয়র এস.আই খাদেমুল বাহারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।