Tag Archives: ২৪ ঘন্টায় সৌদিতে ৪৩৮৭ জনের করোনা শনাক্ত

২৪ ঘন্টায় সৌদিতে ৪৩৮৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ৫০ জনের

 

সালাউদ্দিন সোহেলঃ

সৌদি আরবে আজ মঙ্গলবার (৩০ জুন) করোনা ভাইরাসে নতুন করে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৮৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে সর্বমোট ১ লাখ ৯০ হাজার ৮২৩ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৫০ জন করোনা রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৯ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০০ জনের উপরে।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬৪৮ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৫৮ হাজার ৪০৮ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব)।