,

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
December 16, 2024
news-image

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারাদিন ব্যাপি নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ১০ টায় মহানগরীর ২৭টি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া সরকারি বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

২৩ নং ওয়ার্ডের কোটবাড়ি বিশ্বরোডের, বাতাবাড়িয়া গ্রামে নিয়ে গঠিত যেখানে জুলাই আন্দোলনের বহু ছাত্র-জনতা আশ্রয় গ্রহণ করে। ছাত্র-জনতা থেকে আশ্রয় দেয়ার কারণে গ্রামবাসী ও নির্যাতিত হয়। বাদ যোহর ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটি থেকে একটি মসজিদে ‘৭১ ও ‘২৪-র শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয় এবং তারপর শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ ও কবর জেয়ারত করেন মহানগর কমিটির নেত্রীবৃন্দ। বাদ আসর কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদে ‘৭১ ও ‘২৪-র শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। বাদ এশা শহীদ ভাইদের আত্মার মাগফেরাত কামনা করে এতিমও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়।

কর্মসূচিগুলো বাস্তবায়ন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে স্বৈরাচার প্রতিরোধী আন্দোলনে যোগদান করেন। কারণ মানুষ মনে করে তরুণ নেতৃবৃন্দ দেশের পরিবর্তন আনতে সক্ষম। তাই আমরা গতানুগতিক কর্মসূচির পরিবর্তে জনগণকে ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি।

কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, বাংলাদেশের পরিবর্তনে প্রতিটি ভালো কাজের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে, জনমনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে আমাদের কর্মকাণ্ডগুলো।