,

শুভপুর ইউনিয়নে এল ই ডি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2018
news-image

সফিউল আলম ঃ
চৌদ্দগ্রাম উপজেলা ৫ নং শুভপুর ইউনিয়ন খামার পদুয়া ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত এল ই ডি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সেলিম, মুন্সিরহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ। শুভপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, শুভপুর ইউনিয়ন পরিষদের মেম্বার দেলোয়ার হোসেন, শুভপুর ইউনিয়ন যুবলীগ নেতা হাফেজ আহম্মেদ। উক্ত খেলায় সভাপতিত্ব করেন শুভপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার।