,

করোনায় নতুনসহ আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল, মুত্যু আর ২৪ জনের

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৪ জনের,যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় প্রাণ গেল মোট ৪৩২ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩০ হাজার ২০৫ জন।

শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৮৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৯০ জন।

এছাড়াও করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ২৩ হাজার ৮৪১টি।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।