,

চান্দিনায় ঈদ-উল মিলাদুন্নবী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2017
news-image

 

চান্দিনা প্রতিনিধি ঃ
কুমিল্লার চান্দিনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ চান্দিনা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে ঈদ-উদ মিলাদুন্নবী (স.) উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজভীয়া দরবার শরীফ চান্দিনা শাখার উদ্যোগে ওই র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মফিজুল ইসলাম, নেত্রকোণা রেজভীয়া দরবার শরীফের শাহজাদা বদরুল আমিন রেজভী, মাও. আনছার আলী রেজভী, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, মাও. মাহফুজুর রহমান প্রমুখ।