,

চৌদ্দগ্রামে ৮ জন হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন পুনঃ শুনানি ৩০ সেপ্টেম্বর

আজকের কুমিল্লা ডট কম :
September 20, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছে কুমিল্লার আদালত। শুনানিতে রাষ্ট্র পক্ষের আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর)দুপুরে হত্যা মামলাটির শুনানি শেষে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নং আমলী আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম মাহবুব খান পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এ বিষয়টি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী এড. কাইমুল হক রিংকু।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যায়, আহত হয় ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদি হয়ে ৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতার বিরুদ্ধে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের দুই মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোঃ ইব্রাহীম দীর্ঘ তদন্ত শেষে ৭৮ জনকে দোষী সাবস্ত করে আদালত চার্জশীট দাখিল করেন।