,

ছাত্রীকে ধর্ষণের দায়ে ওলামা লীগ নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2016

বগুড়া : বগুড়ার সোনাতলা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অধ্যক্ষ ও উপজেলা ওলামা লীগের সভাপতি ফজলুল করিমকে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের সময় আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে।bog
বুধবার দুপুর ১ টার দিকে মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, বুধবার দুপরে অধ্যক্ষ ফজলুল করিম আলিম ২য় বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ঐ ছাত্রীর চিৎকার করলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঐ ছাত্রীকে উদ্ধার করে অধ্যক্ষকে আটক করে। পরে পুলিশ ঐ অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে যায়।
থানা হেফাজতে থাকা ভুক্তভোগী ছাত্রী জানান , তাকে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, ধর্ষিতা ছাত্রী নিজে বাদী হয়ে ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।
তবে, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো বলেন,‘অধ্যক্ষ ফজলুল করিমের সঙ্গে আ.লীগের কোনো সম্পর্ক নেই। বর্তমানে উপজেলায় ওলামী লীগের কোনো কমিটিই নেই।’
আমাদের সময়.কম